নাম শুনেই নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এই মিষ্টান্নতে খেজুর আছে। যা খাবারের স্বাদ দ্বিগুণ করে দেয়। শির খুরমা হলো একটি ভিন্নধর্মী একটি মিষ্টান্ন। যা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন যে কেউ। ঈদের দিন সকালে বানিয়ে নিতে পারেন মজাদার শির খুরমা। চলুন জেনে নেয়া যাক পুরো রেসিপি।উপকরণ: • চিকন লম্বা সেমাই ১০০ গ্রাম• দুধ দেড় লিটার• কনডেন্সড মিল্ক আধা কাপ• ফ্রেশ ক্রিম আধা কাপ • মাওয়া ১/৪ কাপ • চিনি আধা কাপ অথবা স্বাদ মতো• ঘি দুই টেবিল চামচ • এলাচ• দারুচিনি দুইটি করে• কাঠবাদাম, কাজু, পেস্তা • কিসমিস • খেজুর অথবা খোরমা আধা কাপ।প্রস্তুত প্রণালী:একটি পাত্রে দুধ জ্বাল করতে বসিয়ে দিন। অন্য একটি প্যানে আধা টেবিল চামচ ঘি দিয়ে বাদাম, কিসমিস ও খেজুরগুলো হালকা করে ভেজে একটি বাটিতে উঠিয়ে রাখুন। একই প্যানে বাকি ঘি টুকু দিয়ে এলাচ, দারুচিনিসহ সেমাই অল্প আঁচে হালকা বাদামি করে ভেজে নিয়ে দুধে ঢেলে দিন। অনবরত নাড়তে থাকুন। পাঁচ মিনিট পর অর্ধেক বাদাম, কিসমিস ও খেজুর এবং অর্ধেক মাওয়া বাদে বাকি সব উপকরণ দিয়ে দিন। ঘন হয়ে এলে পরিবেশন পাত্রে ঢেলে নিন। সম্পূর্ণ ঠাণ্ডা হয়ে গেলে সেমাইয়ের ওপর বাকি বাদাম, কিসমিস, খেজুর আর মাওয়া দিয়ে পরিবেশন করুন দারুণ মজার সেমাই শির খুরমা।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদেশে ১০ মাসে গ্রেপ্তার সাড়ে ৭ হাজার: র‍্যাব
সারাদেশে ১০ মাসে গ্রেপ্তার সাড়ে ৭ হাজার: র‍্যাব

দেশে রাজনৈতিক পালাবদলের পর গত ১০ মাসে বিভিন্ন অপরাধে প্রায় সাড়ে সাত হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড Read more

মানিকগঞ্জে বৃদ্ধা মাকে হত্যার অ‌ভি‌যোগে ছে‌লেসহ গ্রেফতার ৩
মানিকগঞ্জে বৃদ্ধা মাকে হত্যার অ‌ভি‌যোগে ছে‌লেসহ গ্রেফতার ৩

মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেলায় লক্ষ্মী রাজবংশী নামে এক বৃদ্ধাকে হত্যার অ‌ভি‌যোগে তার বড় ছেলে, ছেলের বৌ ও নাতিকে গ্রেফতার করা হয়েছে। Read more

গাজা থেকে আরও ৩ ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার
গাজা থেকে আরও ৩ ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে আরও তিন জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরাইল। রোববার (২২ জুন) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। Read more

ইশরাক হোসেনকে শপথ না পড়াতে আইনি নোটিশ
ইশরাক হোসেনকে শপথ না পড়াতে আইনি নোটিশ

বিএনিপ নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ এবং শপথ পড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের Read more

উল্লাপাড়ায় জামায়াত-শিবিরকে অবাঞ্ছিত ঘোষণা করে বিএনপির বিক্ষোভ
উল্লাপাড়ায় জামায়াত-শিবিরকে অবাঞ্ছিত ঘোষণা করে বিএনপির বিক্ষোভ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের ওপর জামায়াতের নেতাকর্মীদের হামলার ঘটনায় জড়িত হাফিজুর রহমান (৩৪)  কে গ্রেপ্তার Read more

চকরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ২
চকরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ২

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (০৩ জুলাই) রাত ১১টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন