ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ এই সপ্তাহে শেষ না হলেও ‘খুব শিগগির’ শেষ হবে। যুদ্ধ বন্ধে খুব ‘বেশি সময় লাগবে না’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (১৬ মার্চ) ট্রাম্প বলেছেন, এই যুদ্ধ শেষ হলে বিশ্ব আরও নিরাপদ হবে। খুব শিগ্‌গিরই এটি শেষ হয়ে যাবে। ব্যক্তিগতভাবে অনিচ্ছা থাকা সত্ত্বেও তিনি মনে করেন, এমন পদক্ষেপ নেওয়া তার দায়িত্ব ছিল।তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা না চালালে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারত, যা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিত। তিনি এই সামরিক অভিযানে অংশগ্রহণকে ইচ্ছাকৃত যুদ্ধ নয় বরং একটি বাধ্যতামূলক সিদ্ধান্ত হিসেবে তুলে ধরেছেন।এই মন্তব্যগুলো প্রশাসনের যুদ্ধের সময়সীমা নিয়ে পরিবর্তনশীল ও পরস্পরবিরোধী অবস্থান দৃশ্যায়ন করছে। যুদ্ধের শুরুতে ট্রাম্প বলেছিলেন, এই অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ চলবে।গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলে-যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর পর থেকেই উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এসব হামলায় প্রায় ১ হাজার ৩০০ জন নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে, যার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আহাতুল্লাহ আলি খামেনিও রয়েছেন।এর জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান। পাশাপাশি মার্চের শুরু থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ার কথাও জানানো হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারেএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন যাচ্ছেন পুতিন-কিমসহ ২৬ বিশ্বনেতা
শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন যাচ্ছেন পুতিন-কিমসহ ২৬ বিশ্বনেতা

শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সপ্তাহে বেইজিংয়ে Read more

নড়াইলে রেললাইনের পাশে থেকে যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে রেললাইনের পাশে থেকে যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলায় লোহাগড়া ইউনিয়নের কালনা-কামঠানা এলাকায় রেললাইনের পাশ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। নিহত যুবকের নাম রিয়াজুল ইসলাম Read more

মহাখালীতে বাস সংকট, ঘরমুখো যাত্রীদের দীর্ঘ সারি
মহাখালীতে বাস সংকট, ঘরমুখো যাত্রীদের দীর্ঘ সারি

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। তবে বাস সংকট ও টিকিটের অভাবে Read more

মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মালিককে জরিমানা
মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মালিককে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে মুন্সিগঞ্জে লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (১২ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল করতে অর্থ উপদেষ্টার ডিও লেটার
ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল করতে অর্থ উপদেষ্টার ডিও লেটার

ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমকে ডিও লেটার (আধাসরকারি পত্র) দিয়েছেন Read more

২ মৌসুমি ঝড়, ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪
২ মৌসুমি ঝড়, ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪

দুই মৌসুমি ঝড় প্রিসিলা এবং রেমন্ডের আঘাত এবং ভারী বর্ষণের জেরে সৃষ্ট বন্যা-ভূমিধসে মেক্সিকোতে নিহত হয়েছেন ৪৪ জন এবং ২৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন