বিএনিপ নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ এবং শপথ পড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান। সোমবার (২৮ এপ্রিল) মো. মনিরুজ্জামান সাংবাদিকদের এ কথা জানান।তিনি বলেন, গত রবিবার (২৭ এপ্রিল) বিকালে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু এরই মধ্যে রোববার রাতেই নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে সংশোধনী গেজেট প্রকাশ করেছে। তিনি জানান, দুই বাসিন্দার পক্ষে রোববার নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু একই দিন রাতেই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। এখন পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নোটিশদাতাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।আইনজীবী মনিরুজ্জামান বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে দ্রুততার সঙ্গে এই রায় দেওয়া হয়েছে। আমরা ধারণা করেছিলাম, নির্বাচন কমিশন (ইসি) ট্রাইব্যুনালের রায় চ্যালেঞ্জ করবে। কিন্তু তা করা হয়নি। বরং আইন উপদেষ্টার মন্তব্য অনুযায়ী, আইন মন্ত্রণালয়ের মতামত না নিয়েই সংশোধনী গেজেট প্রকাশ করা হয়েছে।তিনি আরও বলেন, ট্রাইব্যুনাল এমন কোনো আদেশ দিতে পারে না যার কার্যকারিতা নেই। এখানে মেয়রের মেয়াদ শেষ হয়ে গেছে এবং অধ্যাদেশের মাধ্যমে মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়েছিল।ঢাকার কাকরাইলের বাসিন্দা মো. রফিকুল ইসলাম ও মো. মামুনুর রশিদের পক্ষে স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম ও মো. ইশরাক হোসেনের কাছে আইনি নোটিশটি পাঠানো হয়েছিল।উল্লেখ্য, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ফলাফলে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্ত বাতিল করেন এবং বিএনপি নেতা মো. ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। রবিবার (২৭ এপ্রিল) রাতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে তেলের দামে আগুন
যুক্তরাষ্ট্রে তেলের দামে আগুন

ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের খুচরা পর্যায়ে পেট্রোলের গড় দাম ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিন বছরেরও বেশি সময় Read more

পশ্চিমতীরে ইসরাইলের অবৈধ বসতি স্থাপন বন্ধের আহ্বান জাতিসংঘের
পশ্চিমতীরে ইসরাইলের অবৈধ বসতি স্থাপন বন্ধের আহ্বান জাতিসংঘের

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলের হাজার হাজার অবৈধ নতুন বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।বৃহস্পতিবার (১৪ আগস্ট) Read more

বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা
বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে নাটকের অবসান যেন শেষ হচ্ছে না। সোমবার (০৬ অক্টোবর) বিসিবি নির্বাচনে পরিচালক পদে Read more

ফিলিস্তিনিরা ভয়াবহ অবিচারের মুখোমুখি: মিসরের কপটিক পোপ
ফিলিস্তিনিরা ভয়াবহ অবিচারের মুখোমুখি: মিসরের কপটিক পোপ

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মিসরের কপটিক অর্থডক্স খ্রিস্টান চার্চের প্রধান পোপ টাওয়াড্রোস দ্বিতীয়।তিনি এটিকে “ফিলিস্তিনিদের ওপর Read more

উল্লাপাড়া পৌরসভার ডাম্পিং পয়েন্টে মাছ চাষ
উল্লাপাড়া পৌরসভার ডাম্পিং পয়েন্টে মাছ চাষ

উল্লাপাড়া পৌরসভার নিদিষ্ট ডাম্পিং পয়েন্ট থাকলেও যেখানে সেখানে পৌরসভার বর্জ্য ফেলায় পৌরবাসীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় উল্লাপাড়া Read more

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক গুরুতর আহত
সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক গুরুতর আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে রকি আলম (২৮) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন