নতুন বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে সুখবর। ফেব্রুয়ারি মাসের শুরুতে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে টানা কয়েক দিনের অবকাশ কাটানোর সুযোগ রয়েছে।কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিতে অনেক সময়ই ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যস্ত থাকতে হয়। ফলে ভ্রমণ বা অবকাশ যাপনের সুযোগ পাওয়া যায় না। তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি যুক্ত হলে স্বল্প সময়ের জন্য হলেও কোথাও ঘুরে আসা বা বিশেষ কোনো পরিকল্পনা করার সুযোগ তৈরি হয়।সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি চাঁদ দেখা সাপেক্ষে নির্বাহী আদেশে পবিত্র শবে বরাত উপলক্ষে ছুটি রয়েছে। দিনটি বুধবার। এ ক্ষেত্রে ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) একদিন ছুটি নিলেই মিলবে টানা চার দিনের অবকাশ। কারণ ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি রয়েছে।এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছর সাধারণ ছুটি থাকবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে আরও ১৪ দিন। এর মধ্যে ৯ দিনই পড়েছে শুক্রবার ও শনিবারে। পাশাপাশি মুসলিম ধর্মীয় পর্বে পাঁচ দিন, হিন্দু ধর্মীয় পর্বে নয় দিন, খ্রিষ্টান ধর্মীয় পর্বে আট দিন, বৌদ্ধ ধর্মীয় পর্বে সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি নির্ধারিত রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবশেষে বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, যা লেখা আছে
অবশেষে বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, যা লেখা আছে

কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। বাংলাদেশের বিশ্বমানের ক্রিকেটারের সঙ্গে এমন Read more

সপ্তম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকাল প্রশাসন, জরিমানা ৫০ হাজার
সপ্তম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকাল প্রশাসন, জরিমানা ৫০ হাজার

নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ের আয়োজনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১১ জুলাই) উপজেলার খলিফাপাড়া মহল্লায় Read more

দেশে সমান দামে ব্রডব্যান্ড, ৫ এমবিপিএস সর্বোচ্চ ৪০০ টাকা
দেশে সমান দামে ব্রডব্যান্ড, ৫ এমবিপিএস সর্বোচ্চ ৪০০ টাকা

বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য নির্ধারণে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। এবার থেকে ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত Read more

নারীর কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তে দায়িত্ব, বিজিবিতে যুক্ত আরও ৩৬ জন
নারীর কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তে দায়িত্ব, বিজিবিতে যুক্ত আরও ৩৬ জন

বাংলাদেশের সীমান্ত রক্ষায় যুক্ত হলো আরেকটি নতুন অধ্যায়—বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০৩তম রিক্রুট ব্যাচের অংশ হিসেবে ৩৬ জন নারী নবীন Read more

ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধসে আহত ১৩
ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধসে আহত ১৩

জামালপুরের ইসলামপুরে নির্মাণাধীন নতুন থানা ভবনের ছাদ ধসে ১৩ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন