বগুড়ায় ছাত্রী সেজে শিক্ষককে ডেকে নিয়ে অপহরণ, অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া ও বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায়ে জড়িত সংঘবদ্ধ অপহরণকারী চক্রের মূলহোতা এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।ঘটনার এক সপ্তাহ পর রোববার রাতে বগুড়া শহরের খান্দারে পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-১২। গ্রেফতারের পর সোমবার দুপুরে তাদের সদর থানায় হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এনামুল হক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়েছেন। গ্রেফতার অপহরণকারী চক্রের সদস্যরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নগরপাড়া গ্রামের মাজেদ আলীর মেয়ে রাবেয়া খাতুন রিয়া (২০) ও শিবগঞ্জের পাকুরিয়া গ্রামের বীরেন চন্দ্র সরকারের ছেলে মানিক চন্দ্র সরকার (৪৫)।র‌্যাব সূত্র জানায়, রাবেয়া খাতুন রিয়া গত ১৫ জুন সন্ধ্যা ৬টার দিকে নিজেকে ছাত্রী পরিচয়ে সরকারি কমর উদ্দিন ইসলামিয়া কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক গোলাম রব্বানীকে ফোন দেন। তাকে শহরের সরকারি আজিজুল হক কলেজ গেট এলাকায় আসতে বলা হয়। সেখানে আসার পর রিয়া কৌশলে তাকে অপহরণ করে শাহাদাত হোসেনের স্ত্রী কনিকার (২২) বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই থাকা ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্রের মুখে শিক্ষককে জিম্মি করে।এরপর তার পকেটে থাকা নগদ তিন হাজার ৫০০ টাকা বের করে নেওয়া হয়। পরিবারের সদস্যদের অপহরণের বিষয়টি অবহিত করে মুক্তিপণ হিসেবে বিকাশের মাধ্যমে ৩৮ হাজার টাকা আদায় করা হয়। তারা শিক্ষক গোলাম রব্বানীর ব্যবহৃত মোবাইল ফোনটিও কেড়ে নেওয়ার পর তাকে ছেড়ে দেয়। এ ব্যাপারে শিক্ষক সদর থানায় তাকে অপহরণ মামলা করেন।মামলার পর র্যাব সদস্যরা তদন্ত শুরু করেন। একপর্যায়ে তারা সংঘবদ্ধ অপহরণকারী চক্রের মূলহোতা রাবেয়া খাতুন রিয়া ও এক সদস্যের অবস্থান শনাক্ত করেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের খান্দার পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে রিয়া ও মানিককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে সমাজের প্রভাবশালী ও আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের অপহরণের পর মুক্তিপণ আদায় করে আসছেন। পরে তাদের বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।সদর থানার ওসি হাসান বাসির জানান, আসামিদের আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস
আ.লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।মঙ্গলবার (৪ নভেম্বর) Read more

আয় বাড়তে চ্যাটজিপিটিতে ওপেনএআই চালু করলো বিজ্ঞাপন
আয় বাড়তে চ্যাটজিপিটিতে ওপেনএআই চালু করলো বিজ্ঞাপন

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার বিজ্ঞাপন যুক্ত করতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি ওপেনএআই। আসছে সপ্তাহগুলোতেই পরীক্ষামূলকভাবে এই বিজ্ঞাপন Read more

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ
মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশত ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে। ভাঙচুর করা হয় Read more

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত ৪
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত ৪

পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ির আলুটিলা ময়লাটিলা এলাকায় কাভার্ডভ্যান ও ইটবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে চার শ্রমিক আহত হয়েছে। যাদের মধ্যে Read more

আজকের মুদ্রা বিনিময় হার (২৯ আগস্ট)
আজকের মুদ্রা বিনিময় হার (২৯ আগস্ট)

আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও Read more

খাগড়াছড়ির একমাত্র আসনে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া
খাগড়াছড়ির একমাত্র আসনে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন দলের জ্যেষ্ঠ নেতা, সাবেক সংসদ সদস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন