কক্সবাজারের রামুতে ট্রাকের চাপায় সাইফুল ইসলাম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার চাকমারকুল এলাকার কলঘর বাজারস্থ এন. আলম ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেচ্ছিপুল এলাকার বাসিন্দা। তিনি মৃত ফারুক আহমদের ছেলে।রামু তুলাতুলি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন বলেন, ‘বাড়ি থেকে কক্সবাজার শহরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মাথার মগজ বের হয়ে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়। চাপায় তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।’ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলার মনপুরায় পুকুরের পানিতে ডুবে দিয়া রানী দাস (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ Read more

নাগরপুরে জমি বিরোধে সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ
নাগরপুরে জমি বিরোধে সংঘর্ষ, বিএনপি নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ

টাঙ্গাইলের নাগরপুরে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে। নিহত ব্যক্তির Read more

অধিনায়ক হয়েই দুঃসংবাদ পেলেন আফ্রিদি
অধিনায়ক হয়েই দুঃসংবাদ পেলেন আফ্রিদি

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তার নেতৃত্বে মঙ্গলবার (৪ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফয়সালাবাদে তিন ম্যাচের ওয়ানডে Read more

ভোলায় সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার
ভোলায় সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার

ভোলায় নিজ ছেলের হাতেই খুন হয়েছেন দারুল হাদীস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা আমিনুল হক Read more

জীবননগরে মুখী কচু চাষ করে পুঁজি হারানোর শঙ্কায় চাষিরা
জীবননগরে মুখী কচু চাষ করে পুঁজি হারানোর শঙ্কায় চাষিরা

চুয়াডাঙ্গার জীবননগরে অধিক লাভের আশায় মুখী কচু চাষ করে এখন লোকসান গুনতে হচ্ছে চাষিদের। ব্যয়বহুল এ চাষে কৃষকদের বিঘা প্রতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন