বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া পড়া হয়েছে। মুসল্লি ও সাধারণ মানুষজন এই দোয়ায় অংশ নেন।শুক্রবার (০২ জানুয়ারি) বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া অনুষ্ঠিত হওয়ার আগে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করা হয়। এরপর দোয়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। আল্লাহপাক যেন তাকে জান্নাতের বাসিন্দা করেন- এ কামনাও করা হয়। খালেদা খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ৩১ ডিসেম্বর বুধবার থেকে ২ জানুয়ারি শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।শোকের শেষ দিন আজও দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন ইরানি ফুটবলাররা
দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন ইরানি ফুটবলাররা

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশীয় কাপে পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনা ছিল যাদের ঘিরে, সেই ইরানি নারী ফুটবলাররা শেষ পর্যন্ত দেশে ফিরেছেন। মাঠের Read more

গৌরনদীতে মহাসড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার শঙ্কা
গৌরনদীতে মহাসড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার শঙ্কা

ঢাকা-বরিশাল মহাসড়কসহ গৌরনদী উপজেলার বিভিন্ন সড়কে এখন এক মারাত্মক ঝুঁকির নাম হয়ে উঠেছে বৈদ্যুতিক খুঁটি। যানবাহনের গতি কমে যাওয়ার পাশাপাশি Read more

সিভিল সার্জন সম্মেলন আগামী ১২-১৩ মে
সিভিল সার্জন সম্মেলন আগামী ১২-১৩ মে

দেশব্যাপী স্বাস্থ্যখাতের উন্নয়ন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে দেশের ৬৪ জেলার সিভিল সার্জনদের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে সিভিল সার্জন সম্মেলন Read more

বাঘায় দুই ঔষুধ ব্যবসায়ীকে জরিমানা
বাঘায় দুই ঔষুধ ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ভ্রাম্যমান আদালতে ২ জন ঔষধ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার Read more

হবিগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
হবিগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

হবিগঞ্জের বাহুবল উপজেলায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করা হয়েছে। মঙ্গলবার (০৮ জুলাই) সকালে উপজেলার মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন