বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড. শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই বাংলাদেশ একটা দুর্নীতি মুক্ত মানবিক সমাজ হোক, যেখানে কোন বৈষম্য থাকবে না, জাত, ধর্ম, দল নির্বিশেষে সমস্ত মানুষ যেখানে নিরাপত্তা পাবে, সম্মানের সাথে বসবাস করবে, হিংসা প্রতিহিংসা থাকবেনা। জামায়াত একটা মজলুম দল, বাংলাদেশ স্বাক্ষী, বিশ্ব স্বাক্ষী।’মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার চর মিরকামারি গ্রামের জামায়াত কর্মী মুস্তাফিজুর রহমান কলমের কবর জিয়ারত ও পরিবারের সাথে দেখা করে সাংবাদিকদের একথা বলেন তিনি।এ সময় জামায়াতের আমির আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, ‘দুর্দান্ত প্রতাপের পর ক্ষমতা ছেড়ে তারা চলে গেছেন, কিন্তু কারো বিরুদ্ধে আমরা কোন প্রতিশোধ নেইনি। তবে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তারা বিচার পাওয়ার অধিকার রাখেন। তাদেরকে আমরা সহযোগিতা করবো, এটা আমাদের অঙ্গীকার। এজন্যই আমরা বিচার চেয়েছি, সংস্কার চেয়েছি।’এর আগে সকালে খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমীর আবু সাঈদের কবর যিয়ারত করে হেলিকপ্টার যোগে পাবনার ঈশ্বরদীর স্টেডিয়াম মাঠে পৌঁছান। এরপর চর মিরকামারী গ্রামে জামায়াত কর্মীর কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাত করেন। এছাড়াও গতকাল মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।এরপর তিনি পার্শ্ববর্তী আলহাজ টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে নিহতের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, ‘যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ করা হবে। যতদিন দেশের মানুষের মুক্তি না মিলবে, ততদিন লড়াই চলবে। পিছনের জালিম ও সামনের জালিম যতই শক্তিশালী হোক, জামায়াত তার চেয়েও বেশি শক্তিশালী হবে। এই সংগঠন কোন জালিমকে ভয় করে না।’অনিয়ম-দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়তে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘একটি মেসেজ নিয়ে আসছি, সেটা হলো ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ২৭ জন নিহত, এটা বিশ্বাস করি না। এর চেয়ে বেশি সংখ্যা হবে। আমরা দোয়া করি তারা যেন জান্নাতবাসী হয়। নিহতদের পরিবার ও আহতদের পাশে আমরা সংগঠন হিসেবে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবো। অর্থ, রক্ত, যা যা লাগবে, আমাদের সহকর্মীরা দিবে।’পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক মাওলানা আব্দুর রহিম, নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, সেক্রেটারি আব্দুল গাফ্ফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ সহ অনেকে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষি বাবা-মেয়ে গ্রেফতার
লালপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষি বাবা-মেয়ে গ্রেফতার

নাটোরের লালপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষ ও ব্যবসার অভিযোগে এক বাবা-মেয়েকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাতে উপজেলার গোপালপুর Read more

চূড়ান্ত হলো নারী বিশ্বকাপের সূচি
চূড়ান্ত হলো নারী বিশ্বকাপের সূচি

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর সূচি অবশেষে প্রকাশিত হয়েছে। টুর্নামেন্ট শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর এবং ফাইনালের মধ্য দিয়ে পর্দা Read more

জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন
জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।রোববার বিকেল সাড়ে ৪টার Read more

রামুতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি, বেরিয়ে এল যুবকের মগজ!
রামুতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি, বেরিয়ে এল যুবকের মগজ!

কক্সবাজারের রামুতে ট্রাকের চাপায় সাইফুল ইসলাম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার চাকমারকুল Read more

ছবি তুলতে গিয়ে জোয়ারের পানিতে ভেসে গেল শ্রমিক
ছবি তুলতে গিয়ে জোয়ারের পানিতে ভেসে গেল শ্রমিক

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে সিফাত (১৭) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছে। শনিবার (১৭ মে) বিকাল ৩টার দিকে Read more

শরীয়তপুরে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
শরীয়তপুরে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

শরীয়তপুরে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।সোমবার (২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন