কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে তিন সন্তানের জননীকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীর কোনো সন্ধান না পাওয়ায় ঘটনাটি নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার আনুমানিক মধ্যরাতে ভিতরবন্দ ইউনিয়নের একটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সকালে ঘরের ভেতর থেকে ওই নারীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে।নিহত নারী তিন সন্তানের জননী। তবে প্রতিবেশী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, স্বামী-স্ত্রীর মধ্যে কোনো দৃশ্যমান বিরোধ ছিল না। তারা একসঙ্গে মেছ (মাছের ব্যবসা) চালাতেন এবং পারিবারিকভাবে ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন বলে দাবি স্থানীয়দের।এদিকে স্থানীয়দের একটি অংশের ধারণা, এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত থাকতে পারে। তাদের মতে, নিহত নারীর স্বামী ঘটনার সঙ্গে জড়িত নাও থাকতে পারেন। এমনকি কেউ কেউ আশঙ্কা করছেন, ঘটনার সময় স্বামীকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে অথবা তাকেও হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এসব তথ্য এখনো নিশ্চিত নয়।খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,“লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার মহিলার স্বামীকে ধরার চেষ্টা চলছে। তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”এই নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক, আতঙ্ক ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালে লুট করা জিনিস কেনা বা বিক্রির বিরুদ্ধে সতর্কতা জারি
নেপালে লুট করা জিনিস কেনা বা বিক্রির বিরুদ্ধে সতর্কতা জারি

জনসাধারণকে ৮-৯ সেপ্টেম্বর প্রতিবাদ বিক্ষোভের সময় লুট হওয়া যেকোনো জিনিস কেনা বা বিক্রি না করার জন্য সতর্কতা জারি করেছে নেপাল Read more

প্রবাসে গিয়ে নতুন চাকরিতে যোগদানের আগে প্রাণ গেল যুবকের
প্রবাসে গিয়ে নতুন চাকরিতে যোগদানের আগে প্রাণ গেল যুবকের

বুকভরা স্বপ্ন নিয়ে এক বছর আগে ভাগ্য বদলের আশায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই পাড়ি জমিয়েছিলেন মো. নুরুল আবছার রুবেল (২৯)। Read more

ইরানের সরকারি স্থাপনায় হামলার নির্দেশ দিল ইসরায়েল
ইরানের সরকারি স্থাপনায় হামলার নির্দেশ দিল ইসরায়েল

ইরানের সঙ্গে সংঘাতরে মধ্যে আরও আগ্রাসী অবস্থান নিয়েছে ইসরায়েল। এবার সরাসরি ইরানের সরকারি স্থাপনাগুলোতে হামলার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল Read more

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিলাশপুর এলাকার বটতলায় পিকআপ ও মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো একজন আহত হয়। Read more

এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার
এবার জেদ্দায় বৈঠকে তৌহিদ হোসেন-ইসহাক দার

দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের Read more

জীবননগরে মুখী কচু চাষ করে পুঁজি হারানোর শঙ্কায় চাষিরা
জীবননগরে মুখী কচু চাষ করে পুঁজি হারানোর শঙ্কায় চাষিরা

চুয়াডাঙ্গার জীবননগরে অধিক লাভের আশায় মুখী কচু চাষ করে এখন লোকসান গুনতে হচ্ছে চাষিদের। ব্যয়বহুল এ চাষে কৃষকদের বিঘা প্রতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন