দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।রোববার (১১ জানুয়ারি) জেদ্দায় অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) জরুরি অধিবেশনের ফাঁকে এ বৈঠক হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।বিবৃতিতে বলা হয়, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান দৃঢ়তায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি উচ্চপর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য সম্প্রসারণ ও শিক্ষা সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।এছাড়া বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় করেন তৌহিদ হোসেন ও ইসহাক দার।এর আগে বুধবার রাতে টেলিফোনে কথা বলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। তারও আগে, রোববার তাদের মধ্যে আরেক দফা ফোনালাপ হয়। ওই সময় চীন সফররত ইসহাক দার ঢাকায় অবস্থানরত পররাষ্ট্র উপদেষ্টাকে টেলিফোন করেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগাপ্লুত ৯ জন
মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগাপ্লুত ৯ জন

মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগ আপ্লুত হয়ে উঠেছেন ৯ জন। একজন নারী ও আটজন পুরুষ এ চাকরিতে লিখিত Read more

চকরিয়ায় টানা ভারী বর্ষণে জনজীবন স্থবির
চকরিয়ায় টানা ভারী বর্ষণে জনজীবন স্থবির

কক্সবাজারের চকরিয়া টানা ৩ দিন ভারী বৃষ্টিতে মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছে। বুধবার (২৯ মে) থেকে একটানা বৃষ্টি শুরু হওয়ায় মানুষের Read more

হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল দেশ, ভাঙচুর-অগ্নিসংযোগ
হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল দেশ, ভাঙচুর-অগ্নিসংযোগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভে উত্তাল হয়েছে সারা দেশ। পাহাড় থেকে সমতল হাদির Read more

৪২ বছর ধরে পত্রিকা বিক্রি করেন ৭০ বছরের মান্নান
৪২ বছর ধরে পত্রিকা বিক্রি করেন ৭০ বছরের মান্নান

হাতে পত্রিকা নিয়ে বয়োবৃদ্ধ এক লোক ঘুরে বেড়াচ্ছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, টিএসসি, আবাসিক হল, প্রশাসনিক ভবনসহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। হাজী মোহাম্মদ Read more

জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রীয় ৪ দিনের সফরে জাপান পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।আজ বুধবার (২৮ মে) বাংলাদেশ সময় সোয়া ১১টায় Read more

পাকিস্তানে সন্ত্রাসীদের ৯ ঘাঁটি ধ্বংস, দাবি ভারতীয় সামরিক বাহিনীর
পাকিস্তানে সন্ত্রাসীদের ৯ ঘাঁটি ধ্বংস, দাবি ভারতীয় সামরিক বাহিনীর

পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলায় সন্ত্রাসীদের নয়টি ঘাঁটি ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ভারতের সামরিক বাহিনী।বুধবার ভারতের সামরিক বাহিনী জানায়, পাকিস্তানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন