টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিলাশপুর এলাকার বটতলায় পিকআপ ও মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো একজন আহত হয়। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে জামালপুর আঞ্চলিক মহাসড়কের বিলাশপুর এলাকার বটতলায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নং চর এলাকার জিন্নত আলীর ছেলে মোটরসাইকেল চালক আল আমীন (৩০), চর পালিশা এলাকার আমিনুল ইসলামের ছেলে মোটরসাইকেল আরোহী স্বপন (৩৫) ও জামালপুর সদর উপজেলার হাসিল মানিকাবাড়ীর মৃত নূর ইসলামের ছেলে ও পিকআপ চালক মোহাম্মদ জুয়েল (৩২)।ধনবাড়ী থানার উপপরিদর্শক (এস আই) আকরাম হোসেন জানান, বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৭ টার দিকে ধনবাড়ী উপজেলার জামালপুর আঞ্চলিক মহাসড়কের বিলাশপুর এলাকায় বটলায় জামালপুরগামী একটি পিকআপের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপ চালক, মোটরসাইকেলের চালক এবং একজন আরোহীসহ ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সানী নামের একজনকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে ‘গুরুতর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ
যুক্তরাষ্ট্রে ‘গুরুতর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

যুক্তরাষ্ট্রে গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার করে তাদের নাম, পরিচয় ও অভিযোগ প্রকাশ করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড Read more

দ্রুততম দুই সেঞ্চুরিতে রেকর্ড গড়লো টাইগার ওপেনার আবরার
দ্রুততম দুই সেঞ্চুরিতে রেকর্ড গড়লো টাইগার ওপেনার আবরার

শ্রীলঙ্কার মাটিতে নিজেদের দাপুটে পারফর্ম ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে এগিয়ে থাকা যুবা টাইগাররা আজও জয় তুলে নিয়েছে। এদিন Read more

ওভাল অফিসে দ. আফ্রিকার প্রেসিডেন্টকে হেনস্তা করলেন ট্রাম্প
ওভাল অফিসে দ. আফ্রিকার প্রেসিডেন্টকে হেনস্তা করলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের তিন মাস পেরিয়ে যাওয়ার পর এখন বিশ্বনেতাদের বুঝে যাওয়া উচিত যে ওভাল হাউজে আমন্ত্রণ পাওয়া মানেই Read more

কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন
কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেয়া হয়েছে।শুক্রবার Read more

কুলিয়ারচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
কুলিয়ারচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বজ্রপাতে মো. আসমত আলী (৬৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের কাজীর Read more

বৃষ্টি হলেই ডুবে যায় বেনাপোল বন্দর, সমাধানে ছয় সদস্যের কমিটি
বৃষ্টি হলেই ডুবে যায় বেনাপোল বন্দর, সমাধানে ছয় সদস্যের কমিটি

টানা বৃষ্টিতে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে কোটি কোটি টাকার পণ্য পানিতে ডুবে নষ্ট হওয়ার পর এবার নড়েচড়ে বসেছে বন্দর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন