আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইনসগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। রবিবার (১১ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে সংশ্লিষ্টদের এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে। উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়ার সই করা ওই চিঠিতে বলা হয়, হিজরি ১৪৪৭ (২০২৬) সনের হজযাত্রীদের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল তারিখ থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী এক সার্ভিস কোম্পানির হজযাত্রী একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে।চিঠিতে আরও বলা হয়, হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ অনুযায়ী প্রত্যেক এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে ৩০-৫০ শতাংশ হজযাত্রী সৌদি আরবে পাঠাতে হবে। তবে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম এবং ৫০ শতাংশের বেশি হজযাত্রী প্রেরণ করা যাবে না।এই অবস্থায় সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী এক সার্ভিস কোম্পানির হজযাত্রী একই ফ্লাইটে সৌদি আরবে প্রেরণ এবং প্রত্যেক এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে (১১ দিন) এবং প্রথম ও শেষ পর্যায়ে ৩০-৫০ শতাংশ হজযাত্রী প্রেরণের নিমিত্ত বিমান টিকেট ক্রয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।এ ক্ষেত্রে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম এবং ৫০ শতাংশের বেশি বেশি হজযাত্রী পাঠানো যাবে না বলেও জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অতীব জরুরি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আছিয়া ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট
আছিয়া ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট

মাগুরার চাঞ্চল্যকর আছিয়ার ধর্ষণ মামলার চার্জশিট এক মাস পর দাখিল করা হয়েছে।রোববার (১৩ এপ্রিল) চারজন আসামির বিরুদ্ধে এই মামলার চার্জসিট Read more

গাজায় গণহত্যা নিয়ে বিশ্ব নির্বিকার থাকতে পারে না: প্রেসিডেন্ট সিলভা
গাজায় গণহত্যা নিয়ে বিশ্ব নির্বিকার থাকতে পারে না: প্রেসিডেন্ট সিলভা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড চলমান গণহত্যার প্রতি বিশ্ব উদাসীন থাকতে পারে না বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা Read more

আইপিএলসহ টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আইপিএলসহ টিভিতে আজ যেসব খেলা দেখবেন

আইপিএলে আজ চেন্নাইয়ের মুখোমুখি হায়দরাবাদ। পিএসএলে মুখোমুখি করাচি ও কোয়েটা। চলুন দেখে নিই- টিভিতে আইপিএল-পিএসএলসহ যেসব খেলা দেখা যাবে।বাংলাদেশ প্রিমিয়ার Read more

আটপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি মাসুম, সম্পাদক রফিক
আটপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি মাসুম, সম্পাদক রফিক

দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোনার আটপাড়ায় উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে এতে ব্যালটের মাধ্যমে ভোটে Read more

‌‘ভারত যতদিন হাসিনাকে আশ্রয় দিবে, ততদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে না’
‌‘ভারত যতদিন হাসিনাকে আশ্রয় দিবে, ততদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে না’

ভারত যতদিন হাসিনাকে আশ্রয় দিয়ে রাখবে, ততদিন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না। ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে জুলাই গণহত্যাকে Read more

অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল
অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মনোযোগ দিতেই ওয়ানডে ক্রিকেট থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন