ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থিতা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর আলোকচিত্র প্রদর্শনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নজরুল ইসলাম খান। তিনি এবার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তফসিলে মনোনয়নপত্র প্রত্যাহারের যে শেষ সময় দেওয়া হয়েছে, তার মধ্যে দলের বিদ্রোহী প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করবেন। আর তা না হলে ওই নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।বিএনপির মতো এত বড় দলে যোগ্য প্রার্থী প্রচুর উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, সেখানে অনেকেই মনে করেছেন, তাঁকে মনোনীত করা হলে আরও ভালো হতো। তাঁরা সে জন্য চেষ্টা করছেন।তিনি বলেন, ‘আমরা আহ্বান জানিয়েছি তাঁদের যে দলের সিদ্ধান্তের প্রতি যেন তাঁরা শ্রদ্ধাশীল হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আমরা আশা করছি যে তাঁরা প্রত্যাহার করবেন। অনেকেই অলরেডি (ইতিমধ্যে) প্রত্যাহার করার কথা জানিয়েছেন আমাদের। তো সে জন্য আমি মনে করি, প্রত্যাহার করার সময়ের মধ্যেই এই পরিস্থিতির অনেক উন্নতি হয়ে যাবে। নইলে দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।’ঘোষিত তফসিল অনুযায়ী ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার শুরু হবে। ভোট হবে ১২ ফেব্রুয়ারি।দলের নেতারা নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থিতা প্রত্যাহার করবেন বলে আশাবাদী হলেও ইতিমধ্যে বিদ্রোহী প্রার্থী হওয়া কয়েকজন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি। গত ৩০ ডিসেম্বর দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম (নীরব) ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনসহ ৯ জনকে বহিষ্কারের কথা জানানো হয়।রুমিন ফারহানা, সাইফুল আলম ও হাসান মামুন—তিনজনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। রুমিন ফারহানার এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।সাইফুল আলমকে প্রাথমিকভাবে ঢাকা-১২ আসনের জন্য প্রার্থী হিসেবে মনোনীত করেছিল বিএনপি। পরে আরেক জোট শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে ওই আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাইফুল আলম।আর ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাসান মামুনের বাড়ি পটুয়াখালী জেলায়। গলাচিপা-দশমিনা নিয়ে গঠিত পটুয়াখালী-৩ আসনটি যুগপৎ আন্দোলনের আরেক শরিক দল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে ছেড়ে দিয়েছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন বলে দীর্ঘদিন কার্যক্রম চালিয়ে আসা হাসান মামুনও সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।দীর্ঘদিন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনে প্রভাবশালী এই নেতারা স্বতন্ত্র প্রার্থী হলেও এলাকায় দলের নেতাকর্মীদের বড় অংশ তাঁদের পক্ষেই অবস্থান নিচ্ছেন। এটা প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন জোট শরিক দলের এক নেতা।জাতীয় নির্বাচনের কার্যক্রম চলার মধ্যে ঢাকায় বিএনপির অঙ্গসংগঠনের এক নেতাকে গুলি করে হত্যার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নজরুল ইসলাম খান বলেন, ‘গণতন্ত্র উত্তরণের পথে সব ভালো কাজের শত্রু থাকে, সব ভালো উদ্যোগের বিরোধিতা থাকে। কাজেই এটা অস্বাভাবিক কিছু না। আমাদের শহীদ হাদির (শহীদ শরিফ ওসমান বিন হাদি) ঘটনাটাও এরই অংশ। যাঁরাই দেশের জন্য, দেশের স্বাধীনতা–সার্বভৌমত্বের জন্য এবং দেশের কল্যাণের জন্য কাজ করতে চান, তাদেরও শত্রু থাকে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুঃসময়ে ইরানের পাশে রাশিয়া, ইসরায়েলকে কড়া বার্তা
দুঃসময়ে ইরানের পাশে রাশিয়া, ইসরায়েলকে কড়া বার্তা

ইরানে হামলা অগ্রহণযোগ্য ও উসকানিমূলক- এ কথা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ইসরায়েলের এই হামলা বিনাদোষে হয়েছে এবং এটা জাতিসংঘের সনদ Read more

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস
আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। প্রতিবছর ১১ অক্টোবর দিবসটি পালন করে থাকে বিশ্ব। দিবসটি মেয়েদের দিন হিসেবেও পরিচিত। এবার কন্যাশিশু Read more

বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ আরাফাত হোসেন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে Read more

হামাসের হামলায় ইসরায়েলি সেনা নিহত, আহত ৭
হামাসের হামলায় ইসরায়েলি সেনা নিহত, আহত ৭

দক্ষিণ গাজার রাফাহ শহরের পূর্বাঞ্চলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। বুধবার (২৩ Read more

আইসিসি র‌্যাঙ্কিংয়ে নাসুম-সাইফের বাজিমাত
আইসিসি র‌্যাঙ্কিংয়ে নাসুম-সাইফের বাজিমাত

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। টি-টোয়েন্টি সিরিজে সিরিজসেরা হয়ে এবার জায়গা করে নিয়েছেন আইসিসি র‍্যাঙ্কিংয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন