বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে তারেক রাহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ পেয়েছি। দেশের মানুষ এখন অপেক্ষা করছে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।শনিবার (০৫ এপ্রিল) সন্ধায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, ৫ আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পর নতুন করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে যাদের জনস্পৃক্ততা নেই তারাই একত্রিত হয়েছে। একটি শ্রেণি এখন সাংবাদিকদের বিরুদ্ধেও লেগে আছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলেও তাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়।মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে পরিচিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের নবগঠিত কমিটির আহবায়ক হাশেম রেজা ও সদস্য সচিব লেহাজ উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাবেক সহসভাপতি হাজী সোহরাব, খন্দকার মোবারক হোসেন, গোড়াই আঞ্চলিক শ্রমিকদলের সভাপতি রাজ্জাক সিদ্দিকী, উপজেলা কৃষকদলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধা, উপজলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্স প্রমুখ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দূষিত শহরের তালিকায় ষষ্ঠ ঢাকা, শীর্ষে দিল্লি
দূষিত শহরের তালিকায় ষষ্ঠ ঢাকা, শীর্ষে দিল্লি

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বাড়ছে, যার থেকে রাজধানী ঢাকাও মুক্ত নয়। সম্প্রতি ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও Read more

গৌরনদীতে বিয়ের স্বর্ণালংকার চুরি উদ্ধার হয়নি আজও
গৌরনদীতে বিয়ের স্বর্ণালংকার চুরি উদ্ধার হয়নি আজও

বরিশালের গৌরনদীতে একের পর এক চুরির ঘটনা থামছেই না। দিন-রাত আতঙ্কে রয়েছেন টরকী বন্দরসহ গৌরনদীর ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দারা। গতকাল Read more

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘে উচ্চ-স্তরের সম্মেলন আজ
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘে উচ্চ-স্তরের সম্মেলন আজ

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ উচ্চ-স্তরের সম্মেলন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ Read more

আরও ৫ দিন বৃষ্টির শঙ্কা, বাড়বে তাপমাত্রাও
আরও ৫ দিন বৃষ্টির শঙ্কা, বাড়বে তাপমাত্রাও

দেশে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ বিরাজমান। এছাড়া মৌসুমী বায়ু Read more

অনিয়মের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে: ঢাবি উপাচার্য
অনিয়মের অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে অভিযোগ পাওয়া মাত্রই সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে Read more

গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নোবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৮৬%
গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নোবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৮৬%

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (৯ মে) সুষ্ঠুভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন