দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর প্রথমবার ঢাকার রাস্তায় পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে পায়ে হেঁটে তিনি গুলশান ২ নম্বরের ৮৬ নম্বরে রোডে চেয়ারপারসনের কার্যালয়ে যান।বিষয়টি নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন গণমাধ্যমে বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকাল পৌনে ৪টায় বাসা থেকে রওনা হন। পায়ে হেঁটে বিকাল ৪টা ৪ মিনিটে অফিসে পৌঁছান।’দলের নেতারা জানান, তারেক রহমান হঠাৎ করেই পায়ে হেটেই অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারাও দ্রুত তৎপর হয়ে ওঠেন।কঠোর নিরাপত্তার মধ্যে কালো স্যুট পরিহিত তারেক অফিসে পৌঁছান। সে সময় তার সঙ্গেই ছিলেন আতিকুর রহমান রুমন এবং প্রধান নির্বাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম।মা খালেদা জিয়ার মত্যু শোকের মধ্যেও নিয়মিত অফিস করছেন তারেক রহমান। বিদেশি রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রতিদিনই তার বৈঠক হচ্ছে। পাশাপাশি সংসদ নির্বাচন সামনের রেখে সাংগঠনিক খোঁজ-খবরও রাখছেন, নেতাদের সঙ্গে করছেন বৈঠক।আজ শুক্রবার পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার, জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎজ এবং অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাড়াটিয়া সেজে শিশু অপহরণ, বিকাশ নম্বরেই মিলল মুক্তির সূত্র
ভাড়াটিয়া সেজে শিশু অপহরণ, বিকাশ নম্বরেই মিলল মুক্তির সূত্র

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুনব্রিজ অন্ধকার কলোনিতে ব্যাংক এশিয়ার পাশের একটি ভাড়া বাসা থেকে অপহৃত ৪ বছর বয়সী শিশু মো. Read more

১২ মিনিট দেরিতে পৌঁছে ভেস্তে গেল অষ্টম বারের নির্বাচনী স্বপ্ন
১২ মিনিট দেরিতে পৌঁছে ভেস্তে গেল অষ্টম বারের নির্বাচনী স্বপ্ন

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নির্ধারিত সময়ের ১২ মিনিট পরে পৌঁছানোর কারণে মনোনয়নপত্র জমা দিতে পারেননি পিরোজপুর-৩ আসনের নির্বাচন পাগল ৭৪ বছর Read more

মোবাইলে বাংলাদেশ-হংকং ম্যাচ দেখবেন যেভাবে
মোবাইলে বাংলাদেশ-হংকং ম্যাচ দেখবেন যেভাবে

এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকতে হলে হংকংয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় বঙ্গবন্ধু Read more

যুদ্ধবিরতির পরেও গাজায় ইসরায়েলি হামলায় ৯৩ ফিলিস্তিনি নিহত
যুদ্ধবিরতির পরেও গাজায় ইসরায়েলি হামলায় ৯৩ ফিলিস্তিনি নিহত

গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল এখন পর্যন্ত মোট ৯৩ জন ফিলিস্তিনিকে হত্যা Read more

স্বাভাবিক প্রসবে দিনমজুর দম্পতির ঘরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম
স্বাভাবিক প্রসবে দিনমজুর দম্পতির ঘরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম

নাটোরের লালপুরে দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা খাতুন নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে Read more

ভালো শুরুর পর বাংলাদেশের ছন্দপতন
ভালো শুরুর পর বাংলাদেশের ছন্দপতন

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করলেও পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন