বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে, দেশ স্বাধীন হওয়ার পর এক স্বৈরাচার দেশের কাঁধে বসে ছিল। শহীদ জিয়াউর রহমান এসে দেশকে বহুদলীয় গণতন্ত্রের পথ দেখিয়েছেন। এরপর আবার স্বৈরাচার এসেছে, দেশের জনগণ তাদেরকেও বিতাড়িত করেছে। আমরা যদি গণতন্ত্রের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করতে না পারি তাহলে আগামী দিনেও গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে।শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিগত ১৫-১৬ বছর আরো যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে তাদেরকে সাথে নিয়ে, বিশেষ করে দেশের জনগণকে সাথে নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। স্বৈরাচার দেশের অবস্থা কী করেছে, দেশকে কোথায় নিয়ে গেছে তা সবারই জানা। তিনি আরও বলেন, স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে। তাহলে এখন হচ্ছে সামনে দেশ গঠন, এখন হচ্ছে সামনে দেশ পুনর্গঠন। কিন্তু দেশকে যদি পুনর্গঠন করতে হয় জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে, অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।জনগণই সকল ক্ষমতার মূল উৎস আখ্যা দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দেশকে গঠন করতে হলে আমাদের সকলের প্রথম দায়িত্ব হচ্ছে, দেশ গঠনের শক্তি জনগণের কাছে যেতে হবে আমাদের। এভাবে মিটিং সমাবেশ করে জনগণের কাছে গেলে চলবে না, সবাইকে ছোট ছোট দুই একজনের টিম করে জনগণের ঘরে ঘরে যেতে হবে। তাদের কাছে পৌঁছে দিতে হবে যে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিভাবে দেশকে পুনর্গঠন করব, কিভাবে নারীদের ক্ষমতায়ন করব, কিভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলব, কিভাবে শিক্ষাব্যবস্থাকে উন্নত করব। দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব দিয়ে তারেক রহমান আরও বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস। সবশেষে, তারেক রহমান বলেন, আমাদের একটিই লক্ষ্য, সবার আগে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের স্বপ্ন, সেখানেই জাতীয়তাবাদী দল। তাই, সবার আগে বাংলাদেশ, ঐক্য ও দেশ গঠন।সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চাওয়াদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। যারা জান্নাতের টিকেট বিক্রি করতে চাইছে, তারা ধর্ম ব্যবসায়ী। এই দেশে চেতনার ব্যবসা চলবে না। সালাহউদ্দিন আহমদ আরো বলেন, একাত্তরের চেতনা ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। দলটির রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লীতে। একাত্তরের চেতনা ব্যবসা দেশের মানুষ ধারণ করেনি। তেমনি জুলাইয়ের চেতনাও যেন কেউ বিক্রি না করে। এ সময় মানুষ এখন ভাষণ আর শোষণের রাজনীতি পছন্দ করে না বলেও মন্তব্য করেন তিনি।এর আগে, সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াসিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া। সম্মেলনের সভাপতিত্ব করেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন ও সঞ্চালনা করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান
ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, নির্বাচন বিষয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে। তিনি মনে করেন, ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত।বুধবার Read more

বরিশালে আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত
বরিশালে আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত

গ্রেপ্তারী পরোয়ানা তামিল করতে গিয়ে আসামিদের হামলায় বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার দুই সদস্য আহত হয়েছেন। এ সময় তাদের চাঁদাবাজ Read more

সিরাজদিখানে ফসলি জমি ভরাটের দায়ে ‘মাতৃভূমি সিটি’কে জরিমানা
সিরাজদিখানে ফসলি জমি ভরাটের দায়ে ‘মাতৃভূমি সিটি’কে জরিমানা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ফসলি জমি ভরাটের দায়ে ‘মাতৃভূমি সিটি’ নামের একটি আবাসন প্রকল্প কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ Read more

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১
এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজন নিহত ও অন্তত ৮ জন Read more

চবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
চবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন