ফিফার অক্টোবর উইন্ডো চলছে। এই সময়ে তিন দিনের ব্যবধানে দুটি প্রীতি ম্যাচ খেলছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে গ্যালারিতে ছিলেন লিওনেল মেসি। তাকে না খেলানোর কারণ কী তাহলে ইন্টার মায়ামি? কারণ আর্জেন্টিনার ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মাঝেই ফ্লোরিডার ক্লাবটি মাঠে নেমেছে। আর সেখানে কেবল খেলেন–ইনি, জোড়া গোলে মায়ামিকে বড় জয় এনে দিলেন মেসি।মেসির অনুপস্থিতিতে অবশ্য গতকাল (শনিবার) ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার জয় (১-০) পেতে অসুবিধা হয়নি। এ ছাড়া মায়ামির মাঠেই খেলেছিল লাতিন আমেরিকার দল দুটি। ফলে মেসিকেও টানা খেলার ধকল আর ভ্রমণ ক্লান্তিতে পড়তে হয়নি। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে আজ (রোববার) ভোরে খেলতে নেমে মায়ামির পক্ষে মেসির জোড়া গোল ছাড়াও একবার করে স্কোরশিটে নাম তুলেছেন জর্দি আলবা ও লুইস সুয়ারেজ। ফলে আটলান্টা ইউনাইটেড উড়ে গেছে ৪-০ ব্যবধানে।মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটিতে গোলের সূচনাটাও করেছিলেন মেসি। ৩৯ মিনিটে বালতাসার রদ্রিগেজের পাস পেয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের বাঁকানো শটে দ্বিতীয় বারে গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। বিরতির পর নেমে সপ্তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন এই মৌসুম শেষেই পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া আলবা। চলতি মৌসুমেই এই স্প্যানিশ ডিফেন্ডার ষষ্ঠ গোল পেয়ে গেলেন। এ ছাড়া মায়ামির হয়ে ৬৪ ম্যাচে ১১ গোল ও ২৭টি অ্যাসিস্টও হয়ে গেল তার। এদিন তাকে সপরিবারে অভ্যর্থনা দিয়েছে মায়ামি।আলবার গোলে বলের যোগান (মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ ১৮ অ্যাসিস্ট) ছিল মেসির কাছ থেকে। মাঝমাঠ থেকে দূরপাল্লার বল বাড়িয়েছিলেন তিনি। ৬১ মিনিটে মায়ামির পক্ষে স্কোরলাইন ৩-০ করেন সুয়ারেজ। বক্সের মাথায় শূন্যে ভাসমান বলে প্রায় পড়তে পড়তে শট নিয়েছেন সাবেক এই উরুগুইয়ান তারকা। এর মধ্য দিয়ে এবার ১০টি করে গোল ও অ্যাসিস্ট পূর্ণ হয়েছে সুয়ারেজের। মেসি নিজের দ্বিতীয় গোল করেন ৮৭ মিনিটে। আলবার অ্যাসিস্টে বুক দিয়ে বল নামিয়ে এনে মাটি কামড়ানো শট নেন সাবেক এই বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ড। এটি চলমান এমএলএসে ব্যক্তিগত সর্বোচ্চ ২৬ গোল। যার সুবাদে মেসি ২০২৩ সালে এমএলএসের গোল্ডেন বুটজয়ী ডেনিস বুয়াঙ্গাকে ছাড়িয়ে গেলেন। এ ছাড়া এই মৌসুমে গোল-অ্যাসিস্ট মিলিয়ে ৪৪ গোলে অবদান রেখেছেন তিনি। যা দ্বিতীয় সর্বোচ্চ।আজকের জয়ে ৩৩ ম্যাচে সমান ৬২ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে যথাক্রমে দুই-তিনে আছে এফসি সিনসিনাতি ও ইন্টার মায়ামি। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া ইউনিয়ন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেরাউনের ব্রেসলেট মাত্র ৪ হাজার ডলারে বিক্রি, চোর গ্রেপ্তার
ফেরাউনের ব্রেসলেট মাত্র ৪ হাজার ডলারে বিক্রি, চোর গ্রেপ্তার

মিসরের রাজধানী কায়রোর ‘মিসরীয় জাদুঘর’ থেকে চুরি হয়েছে তিন হাজার বছরের পুরোনো এক প্রাচীন ব্রেসলেট। প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন ল্যাপিস পাথরের তৈরি Read more

প্রথম ‘বিটকয়েন রিজার্ভ’ গঠনের ঘোষণা পাকিস্তানের
প্রথম ‘বিটকয়েন রিজার্ভ’ গঠনের ঘোষণা পাকিস্তানের

পাকিস্তান ‍সম্প্রতি অর্থনৈতিক ও প্রযুক্তিগত রূপান্তরের পথে এক সাহসী পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার দেশটির ইতিহাসে প্রথম কৌশলগত বিটকয়েন রিজার্ভ গঠনের ঘোষণা Read more

পবিত্র কোরআনে যে ৪৯ জন ব্যক্তির নাম আছে
পবিত্র কোরআনে যে ৪৯ জন ব্যক্তির নাম আছে

আল-কোরআন মুসলমানদের জন্য জীবনব্যবস্থার পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। এই মহাগ্রন্থে রয়েছে আল্লাহর বিধান ও নির্দেশ, নৈতিকতা ও সামাজিক আচরণের সংহিতা, যা প্রতিটি Read more

আজ ১৮ ঘণ্টা চাপ কম থাকবে তিতাস গ্যাসের
আজ ১৮ ঘণ্টা চাপ কম থাকবে তিতাস গ্যাসের

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় আজ শুক্রবার (২৬ Read more

২৫ অক্টোবর: নামাজের সময়সূচি
২৫ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ইংরেজি, ৯ কার্তিক ১৪৩২ বাংলা, ২ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে আজ
মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে আজ

মেট্রোরেল চলাচল আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নিরাপত্তার স্বার্থে  ৪০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন