মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে দেশটির পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ওয়াল্টার স্টেইনমায়ার। তিনি বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিশ্বব্যবস্থা ভেঙে তা যেন ‌‌‘‘ডাকাতদের আস্তানায়’’ পরিণত না হয়; সেই বিষয়ে সতর্ক থাকবেন। যাতে নৈতিকতা-বিবর্জিতরা যা খুশি দখল করে নিতে না পারে।ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণের ঘটনার প্রতি ইঙ্গিত করে জামার্নির প্রেসিডেন্ট অস্বাভাবিক কঠোর ভাষায় এই মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট স্টেইনমায়ার বলেন, বিশ্বজুড়ে গণতন্ত্রের ওপর আগের যেকোনও সময়ের চেয়ে বড় আক্রমণ চলছে। এই ধরনের আক্রমণ আগে কখনও দেখা যায়নি।জার্মানির প্রেসিডেন্টের পদটি অলঙ্কারিক হলেও স্টেইনমায়ারের বক্তব্যের ওজন রয়েছে এবং রাজনীতিবিদদের তুলনায় দেশটিতে মতপ্রকাশের ক্ষেত্রে অধিক স্বাধীনতা ভোগ করেন তিনি।রাশিয়ার ক্রিমিয়া দখল এবং ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনকে একটি নজিরবিহীন ঘটনা হিসেবে বর্ণনা করে জার্মানির এই প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের আচরণ আরেকটি ঐতিহাসিক বিচ্ছেদের প্রতিনিধিত্ব করছে।বুধবার গভীর রাতে এক সিম্পোজিয়ামে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এরপর আসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার যুক্তরাষ্ট্রের মূল্যবোধের ভাঙন; যে দেশটি এই বিশ্বব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করেছিল।তিনি বলেন, ‘‘এটি বিশ্বকে ডাকাতদের আখড়ায় পরিণত না হতে দেওয়ার বিষয়—যেখানে সবচেয়ে নৈতিকতাহীনরা যা খুশি দখল করে নেয়; যেখানে অঞ্চল বা পুরো দেশকে কয়েকটি বৃহৎ শক্তির সম্পত্তির হিসেবে মনে করা হয়।’’ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সক্রিয় হস্তক্ষেপ প্রয়োজন জানিয়ে ফ্রাংক-ওয়াল্টার স্টেইনমায়ার বলেন, ব্রাজিল ও ভারতের মতো দেশগুলোকে বিশ্বব্যবস্থা রক্ষায় রাজি করাতে হবে।সূত্র: রয়টার্স, এএফপি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদ উপলক্ষ্যে দণ্ডপ্রাপ্ত ৫ কয়েদিকে মুক্তি দিয়েছে সরকার
ঈদ উপলক্ষ্যে দণ্ডপ্রাপ্ত ৫ কয়েদিকে মুক্তি দিয়েছে সরকার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের বিভিন্ন কারাগারের ৫ কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে।আজ রবিবার (১৫ মার্চ) রাষ্ট্রপতি স্বাক্ষরিত এক আদেশে Read more

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে চীন গমন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি চীন গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো Read more

জনবল নিয়োগ দেবে প্রাইম ব্যাংক
জনবল নিয়োগ দেবে প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসিতে ‘রিলেশনশিপ ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: প্রাইম Read more

লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন
লন্ডনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন

লন্ডনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাসের উদ্বোধন করা হয়েছে, যা ব্রিটিশ-ফিলিস্তিনি সম্পর্কে একটি ‘গভীর মাইলফলক’ হিসেবে Read more

নবর্বষে জেলা প্রশাসককে পাশে পেয়ে উচ্ছ্বসিত সুবিধা বঞ্চিত শিশুরা
নবর্বষে জেলা প্রশাসককে পাশে পেয়ে উচ্ছ্বসিত সুবিধা বঞ্চিত শিশুরা

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/অগ্নিস্নানে শুচি হোক ধরা। আজ পহেলা বৈশাখ, বাঙ্গালিদের দিন। বিগত বছরের মলিনতা মুছে দিয়ে নতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন