লন্ডনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাসের উদ্বোধন করা হয়েছে, যা ব্রিটিশ-ফিলিস্তিনি সম্পর্কে একটি ‘গভীর মাইলফলক’ হিসেবে বর্ণনা করেছেন দেশটির রাষ্ট্রদূত।পশ্চিম লন্ডনে ব্রিটেনে ফিলিস্তিন মিশন হিসেবে পরিচিত অফিসের সামনে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রদূত হুসাম জোমলত বলেন, ‘আমরা আজ একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী—যুক্তরাজ্যে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাস উদ্বোধন করছি, পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুবিধাসহ।’যুক্তরাজ্য ২০২৫ সালের সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পর মিশনটি দূতাবাসে উন্নীত হলো। সে সময় অস্ট্রেলিয়া ও কানাডাসহ কয়েকটি দেশ একই পদক্ষেপ নেয়, যখন গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তুঙ্গে ছিল।কালো-সাদা কেফিয়াহ স্কার্ফ পরিহিত জোমলত বলেন, এটি ‘শুধু নামের পরিবর্তন নয়’, বরং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে ‘দিক পরিবর্তন’।তিনি আরো বলেন, নতুন বছর আমরা কী অসাধারণভাবে শুরু করছি—ব্রিটিশ-ফিলিস্তিনি সম্পর্কে এক গভীর মাইলফলক এবং ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের দীর্ঘ যাত্রায় এক অধ্যায়। এটি আশার দিন, দৃঢ়তার দিন এবং এমন এক দিন, যা বিশ্বকে মনে করিয়ে দেয় যে শান্তি শুধু সম্ভবই নয়, এটি অনিবার্য… যখন তা ন্যায়, মর্যাদা, সমতা ও পারস্পরিক স্বীকৃতির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়।’ এরপর তিনি দূতাবাসের নতুন ফলক উন্মোচন করেন।তবে যুক্তরাজ্য ফিলিস্তিনি ভূখণ্ডে নিজেদের দূতাবাস খোলার পরিকল্পনা করছে কি না পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে জানায়নি।ফিলিস্তিনি ও ব্রিটিশ পতাকা-সংবলিত মঞ্চে জোমলতের পর বক্তব্য দিতে গিয়ে যুক্তরাজ্যের কূটনৈতিক প্রতিনিধি অ্যালিস্টার হ্যারিসন এই ঘটনাকে ‘আশার মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন।তিনি বলেন, এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা। আপনারা এখানে—এখন যে জায়গাটি আপনাদের দূতাবাস—একটি সুখকর সময় কাটান, এ কামনা করছি। অভিনন্দন।গত অক্টোবরে থেকে গাজায় একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর আছে, ইসরায়েলের বিরুদ্ধে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন প্রাণঘাতী হামলার পর ইসরায়েল যে বিধ্বংসী যুদ্ধ শুরু করেছিল তার পরিপ্রেক্ষিতে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১, আহত ২
মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১, আহত ২

মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় নাছিমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহত নাছিমা ডাসার উপজেলার Read more

আলফাডাঙ্গায় আইটি ভিত্তিক শিক্ষা উপকরণ বিতরণ
আলফাডাঙ্গায় আইটি ভিত্তিক শিক্ষা উপকরণ বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে আইটিভিত্তিক শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।সোমবার Read more

ঈশ্বরদীতে কর্মীর কবর জিয়ারতে অশ্রুসজল জামায়াত আমির
ঈশ্বরদীতে কর্মীর কবর জিয়ারতে অশ্রুসজল জামায়াত আমির

পাবনার ঈশ্বরদীতে জামায়াত ইসলামীর কর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাসের কবর জিয়ারত করতে গিয়ে দু-হাত তুলে অঝরে কাঁদলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী Read more

টিভির পর্দায় আজকের খেলা (৮ আগস্ট)
টিভির পর্দায় আজকের খেলা (৮ আগস্ট)

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হচ্ছে আজ। নিউজিল্যান্ডের বিপক্ষে বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিন মাঠে নামছে জিম্বাবুয়ে।ত্রিদেশীয় যুব Read more

বিয়ের প্রস্তাবে নারাজ, এসিডে মা-মেয়েসহ দগ্ধ ৩
বিয়ের প্রস্তাবে নারাজ, এসিডে মা-মেয়েসহ দগ্ধ ৩

যশোরের ঝিকরগাছায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মা-মেয়ে ও ছেলে এসিডে দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে Read more

স্বাধীনতা বিরোধী দল নির্বাচন চায় না: আমানউল্লাহ আমান
স্বাধীনতা বিরোধী দল নির্বাচন চায় না: আমানউল্লাহ আমান

স্বাধীনতা বিরোধী শক্তি দেশে সুষ্ঠু নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির সিনিয়র নেতা আমানউল্লাহ আমান। শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন