শীত আর হিমেল হাওয়া উপেক্ষা করে বোরো ধান আবাদ ও রোপণে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকেরা। বিস্তীর্ণ হাওরের মাঠজুড়ে চলছে বোরো আবাদ। ভোরের আলো ফোটার আগেই কোমর বেঁধে ফসলের মাঠে নেমে পড়ছেন তাঁরা।কুয়াশায় ঢাকা শীতের সকালে বীজতলায় ধানের চারা পরিচর্যার পাশাপাশি জমি চাষের কাজ চলছে সন্ধ্যা পর্যন্ত। কৃষকের এমন পরিশ্রমে হাওরে ফলে সোনার ফসল। তবে এই ফসল ফলানোর মাঝেও হতাশা পিছু ছাড়ছে না তাঁদের। প্রতিবছর আগাম বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে পড়েন হাওরের কৃষকেরা। তখন মহাজনের দেনা শোধ করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েন তাঁরা। এর সঙ্গে যুক্ত হয়েছে ডিজেল, সার ও বীজসহ সব কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি। এতে বোরো চাষের ব্যয় অনেক বেড়ে গেছে বলে জানান কৃষকেরা। তারপরও আহার জোগাতে প্রধান ফসল বোরো ধান রোপণে ব্যস্ত তাঁরা।হাওরে এখন বোরো ধান রোপণের ভরা মৌসুম। এই সময়ে চাষাবাদে পিছিয়ে পড়লে আসন্ন বৈশাখে ঘরে ঘরে খাদ্যসংকট দেখা দিতে পারে। সারা বছর খাদ্যের টান সামলাতে হবে হাওরবাসীকে। তাই শীত যত বাড়ছে, কৃষকের ব্যস্ততাও তত বাড়ছে। প্রাকৃতিকভাবেই তাঁরা নিজেদের এভাবে প্রস্তুত করেছেন। বিস্তীর্ণ হাওরের কৃষকদের চিরায়ত স্বভাবই হলো—প্রতিকূলতা জয় করে মাঠে নেমে পড়া। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঘন কুয়াশা কিংবা পৌষ–মাঘের হাড়কাঁপানো শীত—কোনোটাই তাঁদের নিবৃত্ত করতে পারেনি। তবে অন্যান্য বছরের তুলনায় এবার বোরো উৎপাদন নিয়ে উদ্বেগ–উৎকণ্ঠা বেশি বলে জানান কৃষকেরা।চাষিদের অভিযোগ, সার কিনতে গেলে ডিলার ও খুচরা বিক্রেতারা সংকটের কথা বলেন। তবে বেশি দাম দিলে সার পাওয়া যাচ্ছে। অনেক ডিলার দোকানে মূল্যতালিকা টাঙালেও সেই দামে বিক্রি করছেন না। কোথাও তালিকায় সারের মূল্যই লেখা নেই। কৃষকদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের রসিদ দেওয়া হলেও বাড়তি দাম রসিদে লেখা হয় না। প্রতিবাদ করলে সার বিক্রি না করার হুমকিও দেওয়া হয়।অন্যদিকে সার ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় এই সংকট তৈরি হয়েছে। তাঁদের দাবি, গুদাম থেকে যে পরিমাণ সার পাওয়া যাচ্ছে, তা চাহিদার তুলনায় কম।কৃষকেরা জানান, তাঁদের জমিতে স্থানীয় জাত, উফশী ও হাইব্রিড—সব ধরনের ধান চাষ হচ্ছে। তবে এবার উফশী ধানের আবাদ বেশি। এক ফসলি এই হাওরাঞ্চলের মানুষের জীবন–জীবিকার একমাত্র ভরসা বোরো ধান। প্রাকৃতিক দুর্যোগ না হলে এখানকার ধান জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। কিন্তু দরিদ্র ও প্রান্তিক কৃষকেরা ঋণ ও দাদনে চাষ করে অধিকাংশ ফসল দায় শোধে হারান। ফলে ফসল তোলার কয়েক মাসের মধ্যেই তাঁদের গোলা ফাঁকা হয়ে যায়।সরেজমিনে হাওরে গিয়ে দেখা যায়, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই মাঠে নেমে পড়েছেন কৃষকেরা। বীজতলায় চারা পরিচর্যা, ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে জমি চাষ, শ্যালো মেশিনে পানি সেচ—সবকিছুই চলছে একসঙ্গে। কোথাও কচি চারার সবুজ গালিচা, কোথাও চারা তোলা ও রোপণের কাজ। শীত যেন তাঁদের স্পর্শই করছে না।ইটনা উপজেলার ধনপুর গ্রামের কৃষক হাফিজ উদ্দিন বলেন, ‘জমি প্রস্তুতের জন্য নন-ইউরিয়া সার দরকার। সময়মতো সার না পেলে চাষ করা যায় না। কৃষি অফিস জানলেও কার্যকর ব্যবস্থা নেয় না। ডিলারদের কারসাজি ঠেকাতে মাঠপর্যায়ে তদারকি নেই।’মিঠামইন উপজেলার চারিগ্রামের কৃষক কামরুল ইসলাম রতন বলেন, ‘চারা আর সারের দামেই আমাদের নাভিশ্বাস উঠছে। এর ওপর সেচ দিতে গেলে বিদ্যুৎ থাকে না।’অষ্টগ্রামের বাঙ্গালপাড়া ইউনিয়নের লাউড়া গ্রামের কৃষক মোস্তফা বলেন, ‘ঘন কুয়াশা আর প্রচণ্ড শীতের মধ্যেও কাদাপানিতে কাজ করতে হয়। বোরোই আমাদের একমাত্র ফসল। এবার ৬ একর জমিতে চারা রোপণ করছি। খরচ অনেক বেড়ে গেছে। বেশি দাম না দিলে সার পাওয়া যায় না।’জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৬৮ হাজার ২৬০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাওরের তিন উপজেলা—ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে চাষ হবে ১ লাখ ৪ হাজার ৪৩৫ হেক্টর জমিতে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান বলেন, ‘কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হবে। জেলায় সারের কোনো সংকট নেই। কেউ বাড়তি দামে সার বিক্রি করলে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরায় বিমান বিধ্বস্ত: দুপুরের পর বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ
উত্তরায় বিমান বিধ্বস্ত: দুপুরের পর বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে কোমলমতি ছাত্রছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় শোক ও শ্রদ্ধা Read more

ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসর
ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসর

সরকার জনস্বার্থে নয়জন সচিবকে বাধ্যতামূলক অবসর দিয়েছে। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনগুলোতে বলা Read more

রোগী নিয়ে যাওয়ার পথে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
রোগী নিয়ে যাওয়ার পথে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

মেহেরপুরে গাংনীতে ড্রাম ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের দুজনসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ Read more

মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু
মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর পৌর Read more

পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন বিএনপির সম্মেলন
পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন বিএনপির সম্মেলন

পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। শনিবার (২৪ মে) ইন্দুরকানী সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল Read more

সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর সম্পদ জব্দের আদেশ
সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর সম্পদ জব্দের আদেশ

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর নয়টি ব্যাংক হিসাব, তিনটি প্রতিষ্ঠানে থাকা ৩১ হাজার শেয়ার এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন