নিউজিল্যান্ড সফরে একটি নাইটক্লাবের বাইরে কর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে বড় শাস্তি পেলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাকে ৩০ হাজার পাউন্ড জরিমানা করেছে। তবে শাস্তি পেলেও অধিনায়কত্ব বহাল রয়েছে ব্রুকের।ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটে গত ৩১ অক্টোবর। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগের দিন। মদ্যপ অবস্থায় থাকায় ২৬ বছর বয়সী ব্রুককে একটি নাইটক্লাবে ঢুকতে বাধা দেয়া হয়েছিল। এরপর নাইটক্লাবটির এক কর্মীর সঙ্গে তার কথাকাটাকাটি হয়। ধস্তাধস্তি হলেও চোট পাননি ব্রুক। ঘটনাটি নিজেই দলের নিরাপত্তা কর্মকর্তাদের জানান ব্রুক।ইসিবির শৃঙ্খলা তদন্ত শেষে সর্বোচ্চ অঙ্কের জরিমানা হিসেবে তাকে ৩০ হাজার পাউন্ড জরিমানা করা হয়। বড় শাস্তি পেলেও ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে বহাল রাখা হয়েছে ব্রুককে।অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজে ৪–১ ব্যবধানে হারের পর শুক্রবার ইংল্যান্ডে ফিরছেন ব্রুক। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পঞ্চম টেস্টে পাঁচ উইকেটে হেরে সিরিজ শেষ করে ইংল্যান্ড। আগামী ১৯ জানুয়ারি তিনি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবেন। গত বছরের এপ্রিল মাসে দায়িত্ব নেয়ার পর এটি হবে সাদা বলের অধিনায়ক হিসেবে তার প্রথম বড় টুর্নামেন্ট।ইসিবির প্রকাশিত এক বিবৃতিতে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন ব্রুক। তিনি স্বীকার করেন, তার আচরণ নিজের এবং ইংল্যান্ড দলের জন্য বিব্রতকর ছিল।ব্রুক বলেন, ‘আমার আচরণের জন্য আমি ক্ষমা চাইছি। আমি সম্পূর্ণভাবে মেনে নিচ্ছি যে আমার আচরণ ভুল ছিল এবং এতে আমি নিজে ও ইংল্যান্ড দল বিব্রত হয়েছি। ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা সর্বোচ্চ সম্মানের বিষয়, যা আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিই। সতীর্থ, কোচ ও সমর্থকদের হতাশ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’ইসিবির এক মুখপাত্র বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা অবগত এবং নির্ধারিত প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হয়েছে। সংশ্লিষ্ট খেলোয়াড় দুঃখ প্রকাশ করেছেন এবং স্বীকার করেছেন যে তার আচরণ প্রত্যাশিত ছিল না।’উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দুই উইকেটে হেরে সিরিজ ৩–০ ব্যবধানে হারেছিল ইংল্যান্ড। এরপর শুরু হওয়া অ্যাশেজেও তারা ব্যর্থ হয়। সিরিজে ব্রুক ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ১০ ইনিংসে দুই ফিফটির সাহায্যে ৩৫৮ রান করেন তিনি। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী গভর্নরের মৃত্যু
পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী গভর্নরের মৃত্যু

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম ও একমাত্র নারী গভর্নর এবং দুই দফা তত্ত্বাবধায়ক সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা শামশাদ আখতার মারা Read more

যুদ্ধবিরতির মধ্যে গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল
যুদ্ধবিরতির মধ্যে গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল

যুদ্ধবিরতি কার্যকর হবার পর অবরুদ্ধ গাজায় ১৫৩ টন বোমা বর্ষণ করেছে ইসরায়েল। এছাড়াও যুদ্ধবিরতির মধ্যে অন্তত ৮০ বার হামলা চালানো Read more

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, ২০ ভরি সোনা লুট
মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, ২০ ভরি সোনা লুট

মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় শনিবার গভীর রাতে স্বর্ণালংকারের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে Read more

মির্জাপুরে কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক, তিন বছর পর স্বামী গ্রেপ্তার!
মির্জাপুরে কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক, তিন বছর পর স্বামী গ্রেপ্তার!

টাঙ্গাইলের মির্জাপুরে তিন বছর আগে কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিয়ে সিঙ্গাপুর পালিয়ে যান নাজিম দেওয়ান (৪২)। এরপর আদালত তার Read more

ট্রাম্পের হুমকির পর মুখ খুললেন খামেনেয়ি, বললেন ‘যুদ্ধ শুরু হলো’
ট্রাম্পের হুমকির পর মুখ খুললেন খামেনেয়ি, বললেন ‘যুদ্ধ শুরু হলো’

ইসরায়েল-ইরান সংঘাত ও ট্রাম্পের হুমকির পর মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি। বুধবার (১৮ জুন) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম Read more

বাদ দেওয়া হয়নি, স্বেচ্ছায় সরে দাঁড়ানোর দাবি ভারতীয় উপস্থাপকের
বাদ দেওয়া হয়নি, স্বেচ্ছায় সরে দাঁড়ানোর দাবি ভারতীয় উপস্থাপকের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়েছিলেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। গতকাল থেকে গণমাধ্যমে এই খবরটি প্রচার হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন