মারা গেছেন হাঙ্গেরির কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক বেলা তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মঙ্গলবার (৭ জানুয়ারি) ইউরোপীয় চলচ্চিত্র অ্যাকাডেমি (ইএফএ) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই বিশ্ববরেণ্য পরিচালক।ইউরোপীয় চলচ্চিত্র অ্যাকাডেমি তাদের শোকবার্তায় জানিয়েছে, ‘আমরা এক অসাধারণ পরিচালককে হারালাম, যার জোরালো রাজনৈতিক কণ্ঠস্বর আমাদের প্রতিনিয়ত ভাবিয়েছে। তিনি শুধু তার সহকর্মীদের কাছেই পরম শ্রদ্ধেয় ছিলেন না, বরং বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের কাছেও ছিলেন অত্যন্ত সমাদৃত।’১৯৫৫ সালে হাঙ্গেরির পেচ শহরে জন্ম নেওয়া এই নির্মাতা মাত্র ১৬ বছর বয়সে চলচ্চিত্র নির্মাণের জগতে পা রাখেন। বাবার দেওয়া একটি সাধারণ ক্যামেরা দিয়ে অপেশাদারভাবে কাজ শুরু করলেও দ্রুতই নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। হাঙ্গেরির বিখ্যাত ‘বেলা বালাজ স্টুডিও’ থেকে তার হাতেখড়ি এবং ১৯৭৭ সালে মুক্তি পায় তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্যামিলি নেস্ট’।বেলা তার বিশ্ব চলচ্চিত্রে পরিচিত ছিলেন ‘স্লো সিনেমা’ আন্দোলনের পথিকৃৎ হিসেবে। তার ছবির প্রধান বৈশিষ্ট্য ছিল সাদাকালো ফ্রেম, দীর্ঘ শট, হিমবাহের মতো মন্থর গতি আর স্বল্প সংলাপ। ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত তার ‘ড্যামনেশন’ ছবিটি বিশ্বব্যাপী প্রশংসা কুড়ায়। তবে ১৯৯৪ সালে সাত ঘণ্টার মহাকাব্যিক চলচ্চিত্র ‘সেট্যানট্যাঙ্গো’ নির্মাণ করে তিনি পুরো সিনেমা বিশ্বকে তাক লাগিয়ে দেন। ৪৪০ মিনিটের এই ছবিটি আজও বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মাইলফলক হিসেবে বিবেচিত হয়। ২০১১ সালে ‘দ্য তুরিন হর্স’ নির্মাণের পর আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র পরিচালনা থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে এরপরও নিভৃতে কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণ এবং নবীন নির্মাতাদের প্রশিক্ষণের মাধ্যমে চলচ্চিত্রের সাথেই যুক্ত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণঅভ্যুত্থান দিবস ঘিরে আলোকসজ্জায় বৈষম্যের অভিযোগ শিক্ষার্থীদের, কর্তৃপক্ষের ব্যাখ্য
গণঅভ্যুত্থান দিবস ঘিরে আলোকসজ্জায় বৈষম্যের অভিযোগ শিক্ষার্থীদের, কর্তৃপক্ষের ব্যাখ্য

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোকসজ্জায় বৈষম্যের অভিযোগ করছেন শিক্ষার্থীরা৷ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, Read more

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টাকে দুদু
আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টাকে দুদু

‘আপনার ছেলেমানুষি মানায় না। ৮৪ বছর বয়সে আপনার এই ধরনের অভিমান মানায় না।’ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশে এমন Read more

আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: আমান উল্লাহ আমান
আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: আমান উল্লাহ আমান

সেনাবাহিনী, ছাত্রজনতা ও নিরীহ মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে এবং অবশেষে তার ফাঁসি হবে বলে মন্তব্য করেছেন Read more

বৃষ্টি-তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
বৃষ্টি-তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে কতদিন চলমান থাকবে তা জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল সোমবার (২৬ মে) সন্ধ্যা Read more

তুরস্ক থেকে দেশে ফিরেছেন সাড়ে ৫ লাখ সিরীয় শরণার্থী
তুরস্ক থেকে দেশে ফিরেছেন সাড়ে ৫ লাখ সিরীয় শরণার্থী

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে প্রায় ৫ লাখ ৫০ হাজার Read more

লক্ষ্মীপুরে ঝড়ে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর
লক্ষ্মীপুরে ঝড়ে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

লক্ষ্মীপুরের কমলনগরে ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে শাহনাজ বেগম কণা (৫০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন