রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে কতদিন চলমান থাকবে তা জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল সোমবার (২৬ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু ঢাকা বিভাগের পূর্বাঞ্চলসহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। ২৭ মে’র (মঙ্গলবার) মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।এ অবস্থায় সোমবার (২৬ মে) সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।এছাড়া এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।দ্বিতীয় দিন মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা ৬টা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।তৃতীয় দিন বুধবার (২৮ মে) সন্ধ্যা ৬টা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্গোৎসবে টানা যতদিন মিলছে ছুটি
দুর্গোৎসবে টানা যতদিন মিলছে ছুটি

সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটিতে যাচ্ছেন আসন্ন শারদীয় দুর্গাপূজায়। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত তারা Read more

ফের নতুন মামলায় গ্রেপ্তার অভিনেত্রী শমী কায়সার
ফের নতুন মামলায় গ্রেপ্তার অভিনেত্রী শমী কায়সার

রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে থাকা অভিনেত্রী শমী কায়সারকে একই থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর Read more

নিষিদ্ধ ছাত্রলীগ সেক্রেটারির ব্লগের ভূয়সী প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
নিষিদ্ধ ছাত্রলীগ সেক্রেটারির ব্লগের ভূয়সী প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রেড-১ অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিয়ার বিরুদ্ধে সম্প্রতি Read more

কুয়াকাটায় বন বিভাগের গাছ কেটে দোকান নির্মাণ, নীরব প্রশাসন
কুয়াকাটায় বন বিভাগের গাছ কেটে দোকান নির্মাণ, নীরব প্রশাসন

পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট সংলগ্ন বেড়িবাঁধে বন বিভাগের সৃজনকৃত সবুজ বেষ্টনীর গাছ কেটে দোকান ঘর নির্মাণের অভিযোগ Read more

কয়েক ঘণ্টার মধ্যেই ১৯৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল
কয়েক ঘণ্টার মধ্যেই ১৯৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল

ইসরায়েলি জিম্মিদের মুক্তির পর এবার ফিলিস্তিনি বন্দিদের আগামী কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। জেরুজালেম থেকে Read more

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের দেয়া সব ওয়াদা পূরণ করা হবে: তারেক রহমান
বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের দেয়া সব ওয়াদা পূরণ করা হবে: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে বাজেটের একটি বড় অংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখা হবে। পাশাপাশি ভাষাশিক্ষা, খেলাধুলার মতো বিষয় আবশ্যিকসহ শিক্ষার্থীদের দেয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন