সেনাবাহিনী, ছাত্রজনতা ও নিরীহ মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে এবং অবশেষে তার ফাঁসি হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।বুধবার (২৯ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার গোয়ালখালী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আওয়ামী লীগ দেশে গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষ আজ স্বাধীনভাবে কথা বলতে পারে না। সেনাবাহিনী, ছাত্রজনতা, ও নিরীহ মানুষকে হত্যা করে আওয়ামী লীগ আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, শেখ হাসিনার বিচার শুরু হয়েছে এবং এই বিচার একদিন জনগণের আদালতে শেষ হবে। শেখ হাসিনার ফাঁসি হবেই ইনশাআল্লাহ।অমান উল্লাহ আমান বলেন, দেশে আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো সুযোগ নেই। জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এখন তাদের নির্বাচনী প্রতীকও ব্যালটপেপারে নেই। এটাই প্রমাণ করে যে জনগণ আওয়ামী লীগের মুখ দেখতেও চায় না।বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের উন্নয়ন না করে শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল। রাস্তাঘাটের সংস্কার করতে পারেনি, জনগণকে পর্যাপ্ত গ্যাস সংযোগ দিতে পারেনি। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের একটি রাস্তাও ভাঙা থাকবে না। প্রতিটি ঘরে গ্যাস, বিদ্যুৎ ও উন্নত সেবা পৌঁছে দেওয়া হবে। কেরানীগঞ্জকে আধুনিক মডার্ন সিটি হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।সভায় আরও উপস্থিত ছিলেন বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক মো. ইসমাইল, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল্লাহ সেলিম, বিএনপি নেতা আলমগীর হোসেন, যুবদল নেতা মো. সেলিম, রকি খানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৯৭ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাইলস্টোন শিক্ষার্থী
৯৭ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাইলস্টোন শিক্ষার্থী

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ শিক্ষার্থী নাভিদ নাওয়াজ দীপ্ত (১৩) হাসপাতাল থেকে সুস্থ হয়ে Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, আহত ৩
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, আহত ৩

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির একটি সিএনজি ধাক্কা দিলে তিনজন যাত্রী আহত হয়েছেন।মঙ্গলবার Read more

সিরাজগঞ্জে মুরগী বহনকারী পিকআপ চালকের গলাকাটা লাশ উদ্ধার
সিরাজগঞ্জে মুরগী বহনকারী পিকআপ চালকের গলাকাটা লাশ উদ্ধার

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় মুরগী বহনকারী এক পিকআপ চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে তাড়াশ থানার পুলিশ। নিহতের নাম রাসেদুল Read more

ঝিনাইদহে পুলিশ হত্যা মামলায় ৩৫৩ আসামির সবাই খালাস
ঝিনাইদহে পুলিশ হত্যা মামলায় ৩৫৩ আসামির সবাই খালাস

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশ কনস্টেবল জিএম ওমর ফারুক হত্যা মামলায় বিএনপি-জামায়াতের ৩৫৩ জন আসামির সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।সোমবার (২ জুন) Read more

সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে
সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘এমটি ইউয়ান জিং হে’ নামে একটি জাহাজ।শুক্রবার (৩ এপ্রিল) Read more

দেশবাসীর প্রতি সৌহার্দ্য ও ঐক্যের বার্তা সেনাপ্রধানের
দেশবাসীর প্রতি সৌহার্দ্য ও ঐক্যের বার্তা সেনাপ্রধানের

দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে মহানগর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন