‘আপনার ছেলেমানুষি মানায় না। ৮৪ বছর বয়সে আপনার এই ধরনের অভিমান মানায় না।’ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশে এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।রোববার (২৫ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে রোববার ‘রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।শামসুজ্জামান দুদু বলেন, ‘আমরা আপনার পাশে আছি। আমরা সরকারের পাশে আছি। আমরা বলিনি আপনি পদত্যাগ করেন। আপনি নাহিদের সঙ্গে দেখা করে পদত্যাগের রাগ-অভিমান দেখালেন।’সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে গণমাধ্যমকে নাহিদ জানান, ‘প্রধান উপদেষ্টা দেশের বর্তমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না, এমন শঙ্কা প্রকাশ করেছেন।’ তিনি বলেন,  ‘আমি যদি কাজ করতে না পারি…যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলে একটা গণ–অভ্যুত্থানের পর। দেশের পরিবর্তন, সংস্কার । কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে।  আমি তো এভাবে কাজ করতে পারব না। এরপরই প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি সামনে আসে।পরে গতকাল পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না।  এরপরই ড. ই্‌উনূসের পদত্যাগ নিয়ে নানা জল্পনা কল্পনার অবসান ঘটে।  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। এছাড়াও সিরিজের তৃতীয় টেস্টে লর্ডসে আজ খেলতে নামবে ইংল্যান্ড ও Read more

নির্বাচনকে ঘিরে ইসির কর্মপরিকল্পনা ঘোষণা
নির্বাচনকে ঘিরে ইসির কর্মপরিকল্পনা ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তা, ডিজিটাল নিরাপত্তা ও নির্বাচন‑পরবর্তী সহিংসতা প্রতিরোধে এক সম্মিলিত কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার Read more

৫৯ দেশে বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট চালু
৫৯ দেশে বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট চালু

বিশ্বের ৫৯টি দেশে অবস্থিত বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল সোমবার Read more

সাটুরিয়ায় নির্মাণাধীন ব্রিজে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
সাটুরিয়ায় নির্মাণাধীন ব্রিজে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নির্মাণাধীন একটি ব্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ খান (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ই আগস্ট) সকাল Read more

ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর
ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর

বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। দারুণ এই জয়ের ফলে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর। হারের Read more

সুন্দরগঞ্জে বিএনপির দু’গ্রুপের উত্তেজনা, ১৪৪ ধারা জারি
সুন্দরগঞ্জে বিএনপির দু’গ্রুপের উত্তেজনা, ১৪৪ ধারা জারি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনার জেরে সুন্দরগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন