দিনাজপুরে টানা শীত ও ঘন কুয়াশার কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে সূর্যের দেখা মিলছে না। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো জেলা। ফলে স্বাভাবিক জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষিশ্রমিক ও শিক্ষার্থীরা।আবহাওয়া অফিস সূত্র জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ। এর আগের দিনগুলোতেও তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির ঘরে ওঠানামা করেছে। দীর্ঘ সময় সূর্যের অনুপস্থিতির কারণে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে।দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী, আঙ্গারপাড়া, খামারপাড়া, ভাবকী, ইউনিয়নের আত্রাই নদীর তীরবর্তী গ্রামগুলোতে শীতের প্রকোপ সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। এসব এলাকায় ভোরের দিকে কুয়াশা এতটাই ঘন থাকে যে কয়েক হাত দূরের কিছুই দেখা যায় না। সকাল ১০–১১টার পর কুয়াশা কিছুটা কাটলেও সূর্যের দেখা মিলছে না বললেই চলে।খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের আত্রাই নদীর তীরবর্তী চাকিনিয়া গ্রামের বাসিন্দা নুর-ছালাম বলেন,ভোরে ঘুম থেকে উঠে মনে হয় রাতই রয়ে গেছে। কুয়াশা আর ঠান্ডা বাতাসে কাজে বের হওয়াই দায়। আগুন জ্বালিয়েও শরীর গরম রাখা যাচ্ছে না।খামারপাড়া ইউনিয়নের কৃষিশ্রমিক সালাম মিয়া জানান, মাঠে নামতে পারছি না। শীত আর কুয়াশায় কাজ বন্ধ থাকছে। এতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।শীতের কারণে স্কুলগামী শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। অনেক শিক্ষার্থী সকালে বিদ্যালয়ে যেতে পারছে না। গ্রামাঞ্চলে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।এদিকে শীতের এই দীর্ঘ ট্রেন্ডে সাধারণ মানুষের জীবনযাত্রায় স্পষ্ট প্রভাব পড়েছে। সকালবেলা হাট-বাজারে লোকজনের উপস্থিতি কমে গেছে। সড়কেও যানবাহনের চলাচল ধীরগতির হয়ে পড়ছে কুয়াশার কারণে।বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়া জরুরি। গরম পোশাক ব্যবহার, সকালে ঠান্ডা এড়িয়ে চলা এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।টানা শীত, সূর্যহীন দিন আর ঘন কুয়াশা সব মিলিয়ে দিনাজপুরে এখন শীত শুধু একটি আবহাওয়ার খবর নয়, বরং মানুষের নিত্যদিনের সংগ্রামের নাম হয়ে উঠেছে।দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন,উত্তরাঞ্চলের ওপর দিয়ে শীতল বাতাস প্রবাহিত হওয়ায় দিনাজপুরসহ আশপাশের জেলাগুলোতে শীতের তীব্রতা বেড়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কুয়াশা দীর্ঘস্থায়ী হচ্ছে। আপাতত এই পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।তিনি আরও জানান, তাপমাত্রা খুব বেশি না কমলেও সূর্যের অনুপস্থিতি ও উচ্চ আদ্রতার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে ভোর ও রাতের সময় শীতের মাত্রা আরও বাড়ছে।‎এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১
বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১

দিনাজপুরের বিরামপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় রহিমা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে বিরামপুর Read more

আজ ডাকসু নির্বাচন, প্রস্তুত ভোটকেন্দ্র
আজ ডাকসু নির্বাচন, প্রস্তুত ভোটকেন্দ্র

দেশের মিনি পার্লামেন্ট বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে। দীর্ঘ  ছয় বছর পর আবারও Read more

সাইফ-অমৃতার ডিভোর্স নিয়ে মুখ খুললেন পুত্র ইব্রাহিম
সাইফ-অমৃতার ডিভোর্স নিয়ে মুখ খুললেন পুত্র ইব্রাহিম

অমৃতা সিং আর সাইফ আলি খানের ডিভোর্সের সাক্ষী ছিলেন ছেলে ইব্রাহিম আলি খান। বোন সারা তখন একটু বড় হলেও বয়স Read more

টেকনাফে পিটিয়ে ও ছুরিকাঘাতে যুবককে হত্যা
টেকনাফে পিটিয়ে ও ছুরিকাঘাতে যুবককে হত্যা

কক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগে পিটিয়ে ও ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, সাদেক Read more

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে ‘বিতর্কিত’ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে
গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে ‘বিতর্কিত’ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে

নোবেল বিজয়ী অং সান সু চির সরকার উৎখাতের প্রায় ৫ বছর পর মিয়ানমারের কিছু অংশের ভোটাররা আজ ভোট দিচ্ছেন। ২০২১ Read more

হোমনায় মাজারে হামলার ঘটনায় গ্রেফতার ২
হোমনায় মাজারে হামলার ঘটনায় গ্রেফতার ২

কুমিল্লার হোমনায় মাজার ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আসাদপুর গ্রাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন