কক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগে পিটিয়ে ও ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, সাদেক নামে চিহ্নিত রোহিঙ্গা সন্ত্রাসীর ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয়। রবিবার (২০ এপ্রিল) সকাল ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ড অন্তর্গত কে কে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজিমুল্লাহ ওই এলাকার মৃত রহিম উল্লার পুত্র। আর অভিযুক্ত হলেন- একই এলাকায় ভাড়াবাসায় বসবাসকারী মিয়ানমারের নাগরিক মুহিব উল্লাহপুত্র সন্ত্রাসী সাদেক হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, ঘটনার খবর শুনে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটন করার পাশাপাশি উক্ত অপরাধে জড়িত খুনীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। এ বিষয়ে জানতে চাইলে অত্র ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এহতেশামুল হক বাহাদুর বলেন, নিহত নজিমুল্লাহ এক সময় পেটের দায়ে চুরি করতো। বেশ কয়েকবার বিচার করে সমাধান করেছি। মাঝখানে চুরি বন্ধ করে তাবলীগ গিয়ে ভালো হয়ে গিয়েছিল। তবে সে পুনরায় যদি চুরি করে থাকে, তবুও তাকে এভাবে হত্যা করা উচিত হয়নি। অনতিবিলম্বে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।তিনি আরও বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীদের ভাড়া বাসা না দেওয়ায় জন্য আমাদের ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের বেশ কয়েকবার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। অথচ অনেকেই সেই নির্দেশ অমান্য করে রোহিঙ্গাদের বাসা ভাড়া দিয়ে নিজের ফায়দা হাসিল করছে। রোহিঙ্গাদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে সেই সমস্ত অর্থলোভীদের আইনের আনার জন্য জোর দাবি জানান সাবেক এই কাউন্সিলর।এইচএ/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্পেনের উপকূলে ৭০ ফুট দৈর্ঘ্যের বিশাল তিমির মরদেহ
স্পেনের উপকূলে ৭০ ফুট দৈর্ঘ্যের বিশাল তিমির মরদেহ

স্পেনের উপকূলবর্তী শহরে ভেসে এসেছে একটি বিশাল তিমির মরদেহ। দৈর্ঘ্যে যা প্রায় ৭০ ফুট। ওজন ৩০ টনেরও বেশি। গতকাল মঙ্গলবার (১৬ Read more

ঈশ্বরগঞ্জে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৬
ঈশ্বরগঞ্জে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।বুধবার (২৮ মে Read more

ঠাকুরগাঁওয়ে বিএনপির কমিটি গঠন: সভাপতি ফয়সল আমিন, সম্পাদক পয়গাম
ঠাকুরগাঁওয়ে বিএনপির কমিটি গঠন: সভাপতি ফয়সল আমিন, সম্পাদক পয়গাম

৮ বছর পর জাকজমক আয়োজনে ঠাকুরগাঁও জেলা বিএনপি'র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিবের ভাই Read more

ময়মনসিংহে দু্র্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
ময়মনসিংহে দু্র্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ও একটি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। তাঁদের Read more

হ্যাট্রিক করে অভিষেক রাঙালেন ফেলিক্স
হ্যাট্রিক করে অভিষেক রাঙালেন ফেলিক্স

সৌদি প্রো লিগে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলো ছড়ালেন পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে মৌসুমের প্রথম ম্যাচে Read more

ইতালিতে কারাবন্দিদের জন্য খোলা হলো ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’
ইতালিতে কারাবন্দিদের জন্য খোলা হলো ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’

ইতালিতে কারাবন্দিদের জন্য খোলা হয়েছে ‘অন্তরঙ্গ সময় কাটানোর কক্ষ’। শুক্রবার (১৮ এপ্রিল) দেশটির মধ্যাঞ্চলের আমব্রিয়ার একটি কারাগারে আনুষ্ঠানিকভাবে ‘সেক্স রুম’ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন