ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর অন্তত আগামী ৩০ দিনে সেখানে আর কোনও নির্বাচন হচ্ছে না— এমন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিকে আগে ‘স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা’ দরকার বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি জানান, প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েন রেখে ওয়াশিংটন সরাসরি ভেনেজুয়েলা পরিচালনায় ভূমিকা নেবে। একইসঙ্গে তিনি দাবি করেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ নয় বরং মাদক চক্র ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করছে যুক্তরাষ্ট্র।বার্তাসংস্থা আনাদোলু বলছে, সোমবার এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ‘আগে আমাদের দেশটাকে (ভেনেজুয়েলা) ঠিক করতে হবে। এখনই নির্বাচন করা সম্ভব নয়। মানুষ ভোট দিতেও পারবে না। বিষয়টি সময়সাপেক্ষ, আমাদের ভেনেজুয়েলাকে ধীরে ধীরে সুস্থ করতে হবে’। তিনি আরও জানান, শনিবারের সামরিক অভিযানের ফলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে। আপাতত যুক্তরাষ্ট্র দেশটি পরিচালনায় ভূমিকা রাখবে। প্রয়োজনে সেখানে মার্কিন সেনাও থাকতে পারে বলে ইঙ্গিত দেন ট্রাম্প।তবে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ করছে না। তার ভাষায়, ‘না, আমরা যুদ্ধ করছি তাদের বিরুদ্ধে যারা মাদক বিক্রি করে, যারা তাদের কারাগারের বন্দি, মাদকাসক্ত আর মানসিক রোগীদের আমাদের দেশে পাঠিয়ে দেয়’। এনবিসিকে তিনি আরও বলেন, ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে মার্কিন তেল কোম্পানিগুলোকে সহায়তা দেয়া হতে পারে। এতে ১৮ মাসের কম সময় লাগতে পারে বলে তার ধারণা। ট্রাম্পের ভাষায়, ‘এতে বিপুল অর্থ লাগবে। কোম্পানিগুলো টাকাটা খরচ করবে, তারপর আমরা ফেরত দেব অথবা রাজস্ব থেকেই তা ওঠানো হবে।’সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ভেনেজুয়েলা ইস্যুতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলারসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ভূমিকা রাখবেন। তিনি বলেন, ‘সবাই মিলে কাজ করবে, প্রতিজনের আলাদা আলাদা দক্ষতা আছে।’কে শেষ পর্যন্ত ভেনেজুয়েলার দায়িত্বে বা নিয়ন্ত্রণে থাকবেন— এ প্রশ্নে ট্রাম্পের এককথায় জবাব দেন: ‘আমি’।এদিকে সোমবার নিউইয়র্কের আদালতে হাজির হয়ে মাদুরো সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি নিজেকে এখনো ভেনেজুয়েলার বৈধ নেতা দাবি করেন। অন্যদিকে মাদুরো আটক হওয়ার পর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছেন বলে উল্লেখ করেন ট্রাম্প। তবে মাদুরো আটক হওয়ার আগে দুই পক্ষের মধ্যে কোনও যোগাযোগ থাকার কথা তিনি নাকচ করেন। রদ্রিগেজের ওপর থাকা নিষেধাজ্ঞা বহাল থাকবে কি না সেটিও শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।মাদুরোকে সরাতে ভেনেজুয়েলার কোনও কর্মকর্তার সঙ্গে চুক্তি হয়েছিল কি না— এ প্রশ্নে ট্রাম্প বলেন, ‘অনেকে চুক্তি করতে চেয়েছিল। কিন্তু আমরা এই পথেই এগিয়েছি’। রদ্রিগেজের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন কি না— এ বিষয়ে তিনি নিশ্চিত উত্তর না দিলেও বলেন, রুবিও স্প্যানিশ ভাষায় তার সঙ্গে কথা বলেন এবং তাদের সম্পর্ক ‘খুব দৃঢ়’।রদ্রিগেজ সহযোগিতা না করলে দ্বিতীয় সামরিক অভিযান হতে পারে বলে ইঙ্গিতও দেন ট্রাম্প। যদিও তিনি মনে করেন, এমন অবস্থার সৃষ্টি হবে না। তিনি বলেন, ‘আমরা প্রস্তুত ছিলাম, এমনকি আগেই এমনটা করার কথা ভেবেছিলাম।’ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার পাওয়ার কারণে তাকে নেতৃত্বের দৌড় থেকে সরিয়ে দিয়েছেন ট্রাম্প। তবে তিনি এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, ‘তার এটা পাওয়া উচিত ছিল না। তবে আমার সিদ্ধান্তের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারত থেকে পুশইনের মাধ্যমে আসাদের মধ্যে বাংলাদেশি থাকলে তাদের পুশব্যাক করার সুযোগ নেই। তবে ভারতের নাগরিক ও দেশটির রোহিঙ্গারা থাকলে Read more

অতিঝুঁকিপূর্ণ ১৫০ রোহিঙ্গা পরিবারকে সরিয়ে নিতে সেড নির্মাণে ব্যস্ত ছওয়াব
অতিঝুঁকিপূর্ণ ১৫০ রোহিঙ্গা পরিবারকে সরিয়ে নিতে সেড নির্মাণে ব্যস্ত ছওয়াব

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১৪ তে বর্ষাকালে সম্ভাব্য পাহাড়ধসের ঝুঁকিতে থাকা ১৫০ পরিবারের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে সেড নির্মাণ Read more

রাঙ্গুনিয়ায় সেনাবাহিনীর অভিযানে ১৭১ টুকরো সেগুন কাঠ জব্দ
রাঙ্গুনিয়ায় সেনাবাহিনীর অভিযানে ১৭১ টুকরো সেগুন কাঠ জব্দ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ কাঠ পাচার রোধে সেনাবাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতের এই অভিযানে ১৭১ টুকরো সেগুন কাঠসহ একটি Read more

গুলশানে চাঁদাবাজির ঘটনায় জানে আলম অপু গ্রেপ্তার
গুলশানে চাঁদাবাজির ঘটনায় জানে আলম অপু গ্রেপ্তার

রাজধানীর গুলশানে সাবেক এমপির বাসায় ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে Read more

জুলাই অভ্যুত্থানে ঢাবিতে হামলায় জড়িতদের শনাক্তে শিক্ষার্থীদের ছায়া কমিটি
জুলাই অভ্যুত্থানে ঢাবিতে হামলায় জড়িতদের শনাক্তে শিক্ষার্থীদের ছায়া কমিটি

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর সংঘটিত হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত Read more

আইসল্যান্ডে প্রথমবারের মতো মশা শনাক্ত
আইসল্যান্ডে প্রথমবারের মতো মশা শনাক্ত

ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে প্রথমবারের মতো আইসল্যান্ডে মশার সন্ধান মিলেছে। দেশটি এখন কীটপতঙ্গের বসবাসের জন্য আরও উপযোগী হয়ে উঠছে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন