অমৃতা সিং আর সাইফ আলি খানের ডিভোর্সের সাক্ষী ছিলেন ছেলে ইব্রাহিম আলি খান। বোন সারা তখন একটু বড় হলেও বয়স নয়ের আশেপাশে। তারপর থেকে মূলত মা অমৃতাই বড় করেছেন তাদের। তবে বিভিন্ন ছুটির সময় বাবার কাছে আসা, বাবার সঙ্গে ঘুরতে যাওয়া, সবটাই ছিল। এমনকি, কারিনার সঙ্গে সাইফ আলি খানের বিয়েতেও এসেছিলেন তারা।  সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবাহবিচ্ছেদ হওয়া এক পরিবারে বড় হয়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরেন ইব্রাহিম। তার ছোটবেলায় হওয়া বাবা-মায়ের বিচ্ছেদ সম্পর্কে তিনি বলেন, ‘আমি চার-পাঁচ বছরের ছিলাম। তাই আমার খুব বেশি কিছু মনে নেই। সারা বড় হওয়ায় তার জন্য হয়ত ব্যাপারটা আলাদা ছিল।’তার কথায়, ‘কিন্তু আমার মা-বাবা দারুণভাবে চেষ্টা করেছেন যাতে আমি সিকিওর ফিল করি, ভাঙা পরিবারের যন্ত্রণার মধ্যে দিয়ে যেন আমাকে যেতে না হয়। আমি কখনো ওদের (সাইফ ও অমৃতাকে) ঝগড়া করতে দেখিনি। কিছু জিনিস আসলে এমন থাকে, যা হয়ে ওঠে না।’কারিনার কথা উল্লেখ করে ইব্রাহিম আরও বলেন, ‘এখন বেবোর (কারিনা কাপুর) সঙ্গে আমার বাবা অনেক বেশি সুখী এবং আমার দুটি খুব মিষ্টি এবং দুষ্টু ভাই আছে। আর আমার মা সর্বকালের সেরা মা। তিনি আমার খুব যত্ন নেন, এবং আমি তার সঙ্গে থাকি। সবকিছু ঠিক আছে।’প্রসঙ্গত, সাইফের বয়স যখন মাত্র ২১ বছর, ১৯৯১ সালে বিয়ে হয় তার। অমৃতা তখন ৩৩। বিয়ের ১৩ বছর পর, ২০০৪ সালে দুজনে আলাদা হয়ে যান। এর অনেকগুলো বছর পর, ২০১২ সালে বিয়ে করেন সাইফ ও করিনা। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরীক্ষা কেন্দ্রে নকলে সহযোগিতা করায় তিন শিক্ষককে অব্যাহতি
পরীক্ষা কেন্দ্রে নকলে সহযোগিতা করায় তিন শিক্ষককে অব্যাহতি

টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলার নারান্দিয়া এলাকার তোফাজ্জল হোসেন তুহিন Read more

পত্রিকা: ‘নিউ ইয়র্কের ঘটনায় দায় কার?’
পত্রিকা: ‘নিউ ইয়র্কের ঘটনায় দায় কার?’

রাজনৈতিক নেতাদের নিয়ে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরে এনসিপি নেতা আখতারের ওপর হামলার ঘটনা গুরুত্ব পাচ্ছে আজকের ঢাকা থেকে প্রকাশিত Read more

রামুতে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩
রামুতে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩

কক্সবাজারের রামুতে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।সোমবার (২৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার Read more

নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব বাতিলের দাবীতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল
নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব বাতিলের দাবীতে  কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবসমূহ প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবীতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইমাম-উলামা পরিষদ।শুক্রবার (২৫ এপ্রিল) Read more

একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার
একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘরের আড়ার সঙ্গে একই রশিতে ঝুলন্ত অবস্থায় এক নারী ও তাঁর চার বছরের ছেলের মরদেহ উদ্ধার করেছে Read more

সৌদি পৌঁছেছেন ৬৫ হাজার ৯৪৩ হজযাত্রী
সৌদি পৌঁছেছেন ৬৫ হাজার ৯৪৩ হজযাত্রী

বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৬৫ হাজার ৯৪৩ হজযাত্রী। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১৭১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন