কুমিল্লার হোমনায় মাজার ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আসাদপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন, আসাদপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. ইব্রাহিম (২৪) এবং মৃত মো. আনু মিয়ার ছেলে মো. শহিদুল্লাহ (৩৩)।পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই মীর হোসেন জানান, তারা এই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে তাদের রিমান্ড আবেদন করা হবে। তিনি বলেন, এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তার ও চিহ্নিতকরণের জন্য পুলিশের তদন্ত অভিযান অব্যাহত রয়েছে।এদিকে হামলার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। উপজেলার মাজারগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।প্রসঙ্গত, গত বুধবার আসাদপুর গ্রামের আলেক শাহর ছেলে মহসিন তার ‘বেমজা মহসিন’ নামের ফেসবুক আইডি থেকে মহানবী (স.) সম্পর্কে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য পোস্ট করেন, যাতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। পরদিন বৃহস্পতিবার সকালে এ ঘটনার জেরে উত্তেজিত জনতা আসাদপুর গ্রামের অভিযুক্ত মহসিনের দাদা কফিল উদ্দিন শাহ এবং ওই এলাকার কালু শাহ, আবদু শাহ ও হাওয়ালী শাহের মাজারে হামলা চালায়। এসময় মাজার ও বসতঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়। পুলিশের হিসাব অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নথিপত্র উদ্ধারের ঘটনায় সাইফুজ্জামানের প্রতিষ্ঠানের জিডি
নথিপত্র উদ্ধারের ঘটনায় সাইফুজ্জামানের প্রতিষ্ঠানের জিডি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিভিন্ন সম্পদের দলিলসহ ২৩ বস্তা নথিপত্র জব্দ করার ঘটনায় এবার  সিএমপির চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি Read more

গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত
গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ের সময় রকেট চালিত গ্রেনেডের আঘাতে তিনি মারা Read more

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত আরও ৩৯ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত আরও ৩৯ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় একদিনে কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা বেড়ে Read more

আরাফার দিন রোজা রাখার বিশেষ গুরুত্ব ও ফজিলত
আরাফার দিন রোজা রাখার বিশেষ গুরুত্ব ও ফজিলত

জিলহজের প্রথম ১০ দিন অতি বরকতপূর্ণ। আল্লাহতায়ালার পক্ষ থেকে মুমিনদের জন্য বিশেষ উপহার। এই ১০ দিনের আমল ও ইবাদত আল্লাহর কাছে Read more

কাতারের মধ্যস্থতায় মার্কিন নাগরিককে মুক্তি দিল তালেবান
কাতারের মধ্যস্থতায় মার্কিন নাগরিককে মুক্তি দিল তালেবান

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকাল আরও এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে। ওয়াশিংটনের জিম্মি দূত অ্যাডাম বোহেলারের সফরের পর রবিবার (২৮ সেপ্টেম্বর) Read more

পাবনায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
পাবনায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

পাবনার চাটমোহর উপজেলার পল্লীতে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিশু ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন