ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্র আটক করার পর দেশটির ক্ষমতা এখন কার হাতে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তেলসমৃদ্ধ এই দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও চলছে নানা জল্পনা।শনিবার (০৩ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মাদুরোর আটককে ‘অভূতপূর্ব ও শক্তিশালী’ বলে আখ্যা দেন। জানান, মাদুরো আটক হওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শপথ নিয়েছেন করেছেন এবং তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও কথা বলেছেন। এর ফলে অনেকের ধারণা, রদ্রিগেজই হয়তো ভেনেজুয়েলার ক্ষমতার ভার নিচ্ছেন। ভেনেজুয়েলার সংবিধান অনুসারে, প্রেসিডেন্ট অনুপস্থিত থাকলে ভাইস প্রেসিডেন্টই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন। দেশটির সর্বোচ্চ আদালত শনিবার গভীর রাতে রদ্রিগেজকে সেই দায়িত্ব গ্রহণের নির্দেশ দেন।   তবে ট্রাম্পের বক্তব্যের কিছুক্ষণ পরই রদ্রিগেজ রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হন। তার পাশে ছিলেন জাতীয় পরিষদের প্রধান ও তার ভাই জর্জ রদ্রিগেজ, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এবং প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। সেখানে রদ্রিগেজ বলেন, নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট হিসেবে বহাল আছেন।রয়টার্স জানিয়িছে, এই যৌথ উপস্থিতি ইঙ্গিত দেয় যে মাদুরোর সঙ্গে ক্ষমতা ভাগ করে নেয়া দেশটির শীর্ষ নেতারা এখনো ঐক্যবদ্ধ রয়েছেন। এদিকে শনিবারই প্রকাশ্যে বিরোধী নেত্রী ও নোবেল বিজয়ী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে কাজ করার সম্ভাবনা নাকচ করে দেন ট্রাম্প। বলেন, দেশের ভেতরে মাচাদোর তেমন সমর্থন নেই। ২০২৪ সালে ভেনেজুয়েলার নির্বাচনে মাচাদোকে প্রার্থী হিসেবে নিষিদ্ধ করা হয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, তার বিকল্প প্রার্থী বিপুল ভোটে জয়ী হলেও মাদুরোর সরকার নির্বাচনে নিজেদের বিজয় দাবি করে।   সূত্র: রয়টার্সএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুরির অভিযোগে যুবলীগ নেতাকে হাত-পা বেঁধে মারধর
চুরির অভিযোগে যুবলীগ নেতাকে হাত-পা বেঁধে মারধর

চুরির ঘটনায় সুনামগঞ্জের তাহিরপুরে ইছা মিয়া (৩৫) নামে এক যুবলীগ নেতাকে হাত পা বেঁধে মারধরের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া Read more

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘে উচ্চ-স্তরের সম্মেলন আজ
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘে উচ্চ-স্তরের সম্মেলন আজ

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ উচ্চ-স্তরের সম্মেলন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ Read more

মহাকাশে ৩টি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান
মহাকাশে ৩টি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান

আগামী বছরের মার্চের মধ্যে ৩টি স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে ইরান। স্যাটেলাইট তিনটি হলো-কাওসার, জাফর ও পায়া। ইরানের মহাকাশ সংস্থা (আইএসএ)-এর  প্রধান Read more

শাহ আমানত বিমানবন্দরের ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয়
শাহ আমানত বিমানবন্দরের ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয়

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ২০২৪-২০২৫ অর্থবছরে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয় করেছে, যা এই বিমানবন্দরের ইতিহাসে সর্বোচ্চ Read more

স্বাস্থ্য সচেতনতায় রামগঞ্জবাসীর জন্য জহিরুল ইসলামের ভিন্নধর্মী আয়োজন
স্বাস্থ্য সচেতনতায় রামগঞ্জবাসীর জন্য জহিরুল ইসলামের ভিন্নধর্মী আয়োজন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার তরুণ সমাজকে স্বাস্থ্য সচেতন করতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন একাধারে সমাজসেবক, ক্রীড়াপ্রেমী, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল Read more

পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিবাদমান সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে মুবিন (২৩) নামের এক তরুণ নিহত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে পৌর শহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন