চুরির ঘটনায় সুনামগঞ্জের তাহিরপুরে ইছা মিয়া (৩৫) নামে এক যুবলীগ নেতাকে হাত পা বেঁধে মারধরের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযুক্ত ইছা মিয়া উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের সাধেরখলা গ্রামের সায়েদ আলীর ছেলে ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৩১ মে) রাতে সাধেরখলা হাজি এমএ জাহের উচ্চ বিদ্যালয় সংলগ্ন রহিম মিয়ার দোকানে চুরির ঘটনা ঘটে। পরের দিন রোববার সকালে অনেক খোঁজাখুঁজির পর চোর সন্দেহে ইছা মিয়াকে ধরে আনে গ্রামবাসী। এ সময় তাকে রহিমের দোকান ঘরের খুঁটিতে বেঁধে মারধর করলে সে চুরি করেছে বলে স্বীকারোক্তি দেয়। এরপর তার কাছ থেকে চুরি হওয়া কিছু মালামাল উদ্ধার করেছে বলেও জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন জানান, সে একাধিক বাড়ি ও মসজিদে চুরি করেছে বলেও স্বীকারোক্তি দিয়েছে। আটকের পর গ্রামবাসী তার পরিবার ও স্বজনদের খবর দিলে তারা আসেনি। একপর্যায়ে গ্রামবাসী সংশ্লিষ্ট গ্রামের ইউপি সদস্য রোপন মিয়াসহ স্থানীয়রা কাগজে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।এ বিষয়ে দক্ষিণ বড়দল ইউপি সদস্য রোপন মিয়া বলেন, ‘গ্রামের রহিম মিয়ার বাড়িতে চুরির ঘটনায় স্থানীয়রা ইছা মিয়াকে ধরে এনে বেঁধে রাখে। পরে সে স্বীকার করে এবং কিছু মালামাল বের করে দেয়। আমরা যাওয়ার পরে কাগজে তার মুচলেকা রেখে ছেড়ে দেয় বলে জানিয়েছে লোকজন।’তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন জানিয়েছেন, ‘কাউকে চোর সন্দেহে ধরে এনে শাস্তি দেওয়া বেআইনি। এই বিষয়টি কেউ থানায় অবগত করেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া চুরির বিষয়েও কোনো অভিযোগ কেউই করেনি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে হানি ট্র্যাপ চক্রের শক্তিশালী ফাঁদ
যশোরে হানি ট্র্যাপ চক্রের শক্তিশালী ফাঁদ

যশোরে হানি ট্র্যাপ চক্র শক্তিশালী ফাঁদ পেতে বিভিন্ন লোকজনকে ফাঁসিয়ে হাতিয়ে নিচ্ছে অর্থ। এমনি এক চক্রের সন্ধান মিলেছে যশোরে। ব্যবসায়ীর Read more

দিনাজপুর র‌্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও হেরোইনসহ গ্রেফতার ৩
দিনাজপুর র‌্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও হেরোইনসহ গ্রেফতার ৩

দিনাজপুরে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে গাজা,হেরোইন ও ট্যাপেন্টাডলসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩।রবিবার ( ১১ জানুয়ারি) সন্ধ্যায় এক Read more

চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের
চাকসুর নতুন ভিপি-জিএস শিবিরের, এজিএস ছাত্রদলের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি (সহসভাপতি) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। Read more

কালিয়াকৈরে অটোরিকশা ছিনতাইকারী আটক
কালিয়াকৈরে অটোরিকশা ছিনতাইকারী আটক

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৯টা ৩০ মিনিটের দিকে Read more

ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ (৪৫) কে গ্রেপ্তার করেছে Read more

নিশোর ‘আকা’য় নাবিলা ইন, তটিনী আউট
নিশোর ‘আকা’য় নাবিলা ইন, তটিনী আউট

ঈদে মুক্তিপ্রাপ্ত 'দাগি'র রেশ এখনো শেষ হয়নি, সেই উন্মাদনার মধ্যেই চলছে আফরান নিশোর নতুন ওয়েব সিরিজ নিয়ে আলোচনা। আপাতত সিরিজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন