পিরোজপুরের মঠবাড়িয়ায় বিবাদমান সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে মুবিন (২৩) নামের এক তরুণ নিহত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে পৌর শহরের নিউ মার্কেট এলাকার প্রিন্স হোটেলের সামনের রাস্তায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় আধিপাত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে বিবাদমান সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে মুবিন ও তামিম শামীম (২৩) নামের দুই তরুণ গুরুতর আহত হয়। গুরুতর আহত মুবিন বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত মুবিন মঠবাড়িয়া বাজার সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী মহারাজের ছোট ছেলে ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার ভাগ্নে।হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, মঠবাড়িয়া পৌর শহরের বাসিন্দা মুবিন ও রনির মধ্যে দীর্ঘদিন ধরে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার বিকেলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রবিনের পক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মুবিন ও তামিম শামীমকে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে মুবিন বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।নিহতের মামা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধা বলেন, উপজেলা যুবদলের কাউন্সিল নিয়ে এ বিরোধের শুরু। এর জেরে আমার ভাগ্নে যোদ্ধা মুবিন নিহত হয়েছে। আমাকেও প্রতিপক্ষরা হত্যার হুমকি দিয়েছে।মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। যুবকের পরিবার থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দশ টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
দশ টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে টানা চারদিন ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম Read more

গঙ্গার চুক্তি নবায়ন নিয়ে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি
গঙ্গার চুক্তি নবায়ন নিয়ে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি

১৯৯৬ সালে ভারত-বাংলাদেশের মধ্যে সই হওয়া ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তি ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। চুক্তিটি নবায়ন Read more

শায়েস্তাগঞ্জে বিএনপি নেতা মহসিনের মৃত্যুর রহস্য তিন মাসেও অমীমাংসিত
শায়েস্তাগঞ্জে বিএনপি নেতা মহসিনের মৃত্যুর রহস্য তিন মাসেও অমীমাংসিত

শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ব্যবসায়ী মহসিন মিয়া (৩৫) ডাকাতদলের কবলে পড়ে মারা যাওয়ার রহস্য উদঘাটন হয়নি তিন Read more

বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক পদে ৪ কর্মকর্তাকে পদোন্নতি
বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক পদে ৪ কর্মকর্তাকে পদোন্নতি

পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালক থেকে নির্বাহী পরিচালক (ইডি) হয়েছেন ৪ জন কর্মকর্তা। রবিবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১ Read more

পদত্যাগ না করেও জাতীয় নির্বাচন করতে পারবেন অ্যাটর্নি জেনারেল
পদত্যাগ না করেও জাতীয় নির্বাচন করতে পারবেন অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তিনি সংবিধান অনুযায়ী বর্তমান পদ না ছেড়েও জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে Read more

মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে অপহরণের শিকার ১৩ জেলে
মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে অপহরণের শিকার ১৩ জেলে

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ ধরতে গিয়ে তিনটি নৌকাসহ ১৩ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন