লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার তরুণ সমাজকে স্বাস্থ্য সচেতন করতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন একাধারে সমাজসেবক, ক্রীড়াপ্রেমী, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল ইসলাম।তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট)-এর ব্যবস্থাপনা পরিচালক। এই প্রতিষ্ঠানটি জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র বাংলাদেশে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে কাজ করছে।বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি রামগঞ্জের তরুণদের জন্য একটি বিশেষ প্রতিযোগিতার ঘোষণা দেন।ভিডিওটিতে জহিরুল ইসলামকে বলতে শোনা যায়, ‘আমাদের মধ্যে অনেকেই শারীরিক চর্চা করি না। দেখা যায়, যারা খেলাধুলায় যুক্ত, যেমন ক্রিকেটার বা ডিফেন্সের সদস্যরা নিয়মিত চর্চা করেন। তাই আজ আমি ‘ক্লাইন্ড’ নামে একটি ব্যায়াম দেখাচ্ছি, আর রামগঞ্জের তরুণ প্রজন্মের জন্য এর ওপর ভিত্তি করে একটি প্রতিযোগিতা থাকছে।’ এরপর তিনি নিজে ব্যায়ামটি প্রদর্শন করেন এবং অংশগ্রহণের নিয়মও জানান। প্রতিযোগিতায় অংশ নিতে হলে অংশগ্রহণকারীদের সেই ব্যায়ামটি করে নিজেদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হবে এবং জহিরুল ইসলামকে ট্যাগ করতে হবে। যিনি সবচেয়ে দীর্ঘ সময় ব্যায়ামটি সম্পন্ন করতে পারবেন, তাকেই পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতায় কোনো ধরনের প্রতারণা না করার অনুরোধও জানিয়েছেন তিনি।এ বিষয়ে জানতে চাইলে স্মার্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, যুব সমাজকে স্বাস্থ্য সচেতন করার জন্যই আমার এ ক্ষুদ্র প্রয়াস। স্বাস্থ্যসচেতন না হলে তরুণরা সহজেই মাদকের দিকে ঝুঁকতে পারে। তাই তাদের ইতিবাচকভাবে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন।আগামীতে আরও এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের আরও ইভেন্ট আয়োজন করা হবে। পাশাপাশি নিজের এলাকায় একটি স্পোর্টিং ক্লাব গঠন করার উদ্যোগ নিয়েছি, যাতে আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে স্বাস্থ্য সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা যায়।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বন্যা নিয়ন্ত্রণ বাঁধে পাকা ভবন নির্মাণ বন্ধ করলেন প্রশাসন
বন্যা নিয়ন্ত্রণ বাঁধে পাকা ভবন নির্মাণ বন্ধ করলেন প্রশাসন

বরগুনার আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকার জমি দখল করে পাকা ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে Read more

এক কাপ চা শেষ করতে সময় লাগবে ৩৫ বছর
এক কাপ চা শেষ করতে সময় লাগবে ৩৫ বছর

সকালবেলা ঘুম থেকে উঠে, চোখ মুছতে মুছতে রান্নাঘরে ঢুকলেই চা-প্রেমীদের প্রথম নজর পড়ে চায়ের দিকে। এক-দু কাপ চা যেন কখনো Read more

মরদেহের প্রকৃত সংখ্যা জানতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ
মরদেহের প্রকৃত সংখ্যা জানতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত পুরনো সব প্লেন বাতিল ও শিক্ষার্থীদের মরদেহের সঠিক সংখ্যা ঘোষণাসহ ৬ দফা দাবিতে আন্দোলন ও Read more

বাস উল্টে পড়ল পুকুরে, ৩ মাসের শিশু নিহত, আহত ২০
বাস উল্টে পড়ল পুকুরে, ৩ মাসের শিশু নিহত, আহত ২০

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ২০ Read more

জুলাই গণঅভ্যুত্থানের আনন্দ মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু
জুলাই গণঅভ্যুত্থানের আনন্দ মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপি আয়োজিত আনন্দ মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) বেলা Read more

ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে সিরিজ জয়ের সূচনা করলেন গিল
ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে সিরিজ জয়ের সূচনা করলেন গিল

দিল্লি টেস্টে ভারতের জয়টা শুধু সময়ের ব্যাপার ছিল। ম্যাচের গতিবিধি অনুযায়ী, বিশ্লেষকরা আগেই বলেছিলেন পঞ্চম দিনের প্রথম সেশনেই জয় তুলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন