হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ১৫ বসতঘর ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২ জানুয়ারি) রাত প্রায় ৯টায় উপজেলার শ্রীরামপুর গ্রামের সফিক মিয়ার বাড়িতে আগুনের সূত্রপাত হয়।আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে সফিক মিয়া, রেনু মিয়া, লিলু মিয়া, পলাশ মিয়া, কাউছার মিয়া, ময়না মিয়া, জসিম মিয়া, ছালেখা খাতুন, আমির হোসেন, আয়লা বানু, আক্কল আলী, আব্দুস ছালাম, সুজন মিয়া, আতলি মিয়া ও সজিব মিয়ার বসত ঘর ও দোকান পুড়ে ছাই হয়ে যায়।খবর পেয়ে তাৎক্ষণিক শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ও শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হয়।শুক্রবার দিবাগত রাত দেড়টায় বিষয়টি নিশ্চিত করে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী বলেন, ‘আগুনে ১৩টি বসত ঘর ও ২টি দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিক বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়ে ক্ষতিগ্রস্তদেরকে আর্থিক সহযোগিতার আহ্বান করেছি।’ তিনি বলেন, ‘সময়মত আগুন নিয়ন্ত্রণ না হলে পার্শ্ববর্তী ঘর বাড়ির ব্যাপক ক্ষতি হতো। অল্পের জন্য রক্ষা হয়েছে।’শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, ‘আগুনে পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়নি। এ ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনার আমিনপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
পাবনার আমিনপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৮ মে) বিকেল ৫টার দিকে আমিনপুর থানার কাজিরহাট-বাঁধেরহাট আঞ্চলিক Read more

লোডশেডিংয়ের যাঁতাকলে ধুঁকছে নগর ও গ্রাম
লোডশেডিংয়ের যাঁতাকলে ধুঁকছে নগর ও গ্রাম

আধুনিক সভ্যতার প্রধান চালিকাশক্তিই বিদ্যুৎ। এটি আমাদের জীবনের নিত্য দিনের সহচর। তবে বর্তমানে রাজধানী ঢাকাসহ গোটা বাংলাদেশে বিদ্যুৎ সংকটে সৃষ্ট Read more

মানিকগঞ্জে কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় মিলেছে
মানিকগঞ্জে কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় মিলেছে

গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত ওই নারীর নাম Read more

পিরোজপুরে ২২ মোবাইলসহ বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার
পিরোজপুরে ২২ মোবাইলসহ বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার

পিরোজপুরে জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন সেট এবং বিকাশ প্রতারণার Read more

জাতীয় চলচ্চিত্র দিবস আজ
জাতীয় চলচ্চিত্র দিবস আজ

আজ জাতীয় চলচ্চিত্র দিবস। ১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন Read more

নওয়াপাড়ায় গড়াইয়ের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
নওয়াপাড়ায় গড়াইয়ের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় গড়াই পরিবহনের বাসের ধাক্কায় ইজিবাইক চালক আব্দুর রহিম (৬০) নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আকিজ মিল অদূরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন