পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৮ মে) বিকেল ৫টার দিকে আমিনপুর থানার কাজিরহাট-বাঁধেরহাট আঞ্চলিক সড়কের জংলীপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন, বেড়া উপজেলার আমিনপুর থানার চক কৃষ্টপুর গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে মুন খান (২২) এবং একই উপজেলার সন্নাসীবাধা গ্রামের আবুল কাশেমের ছেলে সৌরভ (২০)। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, ‘ঘটনার সময় এক মোটরসাইকেলে কাজিরহাট এলাকা থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন মুন ও সৌরভ। পথিমধ্যে জংলীপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে কাশিনাথপুর থেকে কাজিরহাটগামী একটি ট্রাকের নিচে চাপা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই মুন খান মারা যান। গুরুতর আহত সৌরভকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়ে গেছেন চালক।’ ওসি গোলাম মোস্তফা আরো জানান, ‘নিহতদের মরদেহ বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনিসুল ও সালমান ট্রাইব্যুনালে
আনিসুল ও সালমান ট্রাইব্যুনালে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে গণঅভ্যুত্থানকালে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে Read more

চট্টগ্রামে চামড়া ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, পচে গেছে কোটি টাকার সম্পদ
চট্টগ্রামে চামড়া ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, পচে গেছে কোটি টাকার সম্পদ

ঈদুল আজহার কোরবানির পর দেশের বিভিন্ন স্থানে চামড়া ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা নতুন নয়। তবে এবার চট্টগ্রামে এ চিত্র আরও করুণ ও Read more

আরও খারাপ খবরের জন্য রোহিতকে প্রস্তুত হতে বললেন গাভাস্কার
আরও খারাপ খবরের জন্য রোহিতকে প্রস্তুত হতে বললেন গাভাস্কার

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে ভারত। চলতি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। আর Read more

ইসরায়েলে কেন অনেক ভারতীয়, কী করেন তারা
ইসরায়েলে কেন অনেক ভারতীয়, কী করেন তারা

ভারতের সরকারি তথ্য অনুযায়ী, দেশটির প্রায় ২০০০০ হাজার কর্মী ইসরায়েলে আছেন।বেসরকারি হিসাবে এই সংখ্যা আরও অনেক বেশি হবে।

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন
বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খাঁন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি Read more

দিল্লির হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী
দিল্লির হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

শ্বাসকষ্ট ও অসুস্থ বোধ করায় ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন