নওগাঁ জেলার পোরশা থানাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন একটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (৩ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আল আমিনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী টেট্টা মেজবাহের ইটভাটা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় গরু আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি। তিনি জানান, আটককৃত ভারতীয় গরুটি প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় গরু পাচার, মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান জোরদার করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান দমনে বিজিবি সর্বাত্মক অভিযান অব্যাহত রাখবে বলেও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে বিমান দুর্ঘটনায় ‘মর্মাহত’ পাকিস্তান
ভারতে বিমান দুর্ঘটনায় ‘মর্মাহত’ পাকিস্তান

ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিমান দুর্ঘটনার খবরে পাকিস্তান এবং বিশ্ব নেতারা তাদের শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আহমেদাবাদের Read more

পাকিস্তানে ম্যাচ চলাকালীন ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণ
পাকিস্তানে ম্যাচ চলাকালীন ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ারে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়াও বেশ Read more

মুন্সীগঞ্জে অটোরিকশা চালক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মুন্সীগঞ্জে অটোরিকশা চালক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অটোরিকশা চালক আশরাফুল ইসলাম (৩০) হত্যা মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। Read more

সম্পর্ক স্বাভাবিক করতেই ইসরায়েলের সঙ্গে বৈঠকে বসছে সিরিয়া
সম্পর্ক স্বাভাবিক করতেই ইসরায়েলের সঙ্গে বৈঠকে বসছে সিরিয়া

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার আজারবাইজান সফর করছেন। এই সফরের ফাঁকে বাকুতে সিরীয় ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে একটি বিরল বৈঠক Read more

উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
উলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে দুইটি দোকানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উলিপুর বাজারে অস্বাস্থ্যকর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন