গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত ওই নারীর নাম বিউটি গোস্বামী (৩৮)। রবিবার (০৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম। লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিহারঞ্জন গোস্বামীর মেয়ে নিহত বিউটি গোস্বামী।ঢাকার উত্তরা এলাকায় স্বামী অলক রঞ্জন স্বামীর সঙ্গে বসবাস করতেন তিনি। দুই ছেলে সন্তান তাদের সংসারে রয়েছে।মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তে আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে নামে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত পরিচয় নিশ্চিত করা হয়। পরে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা নিহারঞ্জন বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে বিউটির স্বামী অলক রঞ্জন পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।উল্লেখ, গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকা থেকে কার্টনবন্দি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝি নিহত
ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝি নিহত

সিলেটের ফেঞ্চুগঞ্জে চলন্ত নৌকায় বজ্রপাতে জিলাল মিয়া (৪৫) নামে এক মাঝির মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার কুশিয়ারা Read more

৩ সপ্তাহ পর নতুন সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়
৩ সপ্তাহ পর নতুন সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন সচিবের গুরুত্বপূর্ণ পদটি ৩ সপ্তাহ শূন্য থাকার পর মো. এহছানুল হককে সেই দায়িত্ব দিল অন্তর্বর্তী সরকার। জ্যেষ্ঠ সচিব পদমর্যাদার Read more

নীলফামারীতে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ, নিহত ১
নীলফামারীতে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ, নিহত ১

নীলফামারী উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভেনচুরা লেদার ম্যানুফ্যাকচারিংয়ের মো. হাবিব (২১) নামে এক শ্রমিক Read more

উলিপুরে ট্রাক চাপায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যু
উলিপুরে ট্রাক চাপায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে ট্রাকের চাপায় আতিকুর রহমান (৪২) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাত ৮টায় পৌর শহরের Read more

মনোনয়ন না পাওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ
মনোনয়ন না পাওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিএনপির মনোনয়ন না পাওয়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিএনপির পক্ষ থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন