‎‎গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে বাসের হেলপারসহ ২জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।‎শনিবার (২ জানুয়ারি) সকালে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঠুটিয়াপুকুর বাজারের পূর্ব পাশে গড়েয়া ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।‎স্থানীয়রা জানায়,ঢাকা থেকে গাইবান্ধাগামী কাজী লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধাগামী সিমেন্টবোঝাই একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ দুইজন নিহত হন।‎নিহতরা হলেন, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কাজিবাড়ী সন্তোলা গ্রামের ‎গনি মিয়ার ছেলে বাসের হেলপার মুসা আকন্দ (২৫) অপরজন বাসযাত্রী রংপুরের পীরগঞ্জ উপজেলার ধনামলা গ্রামের হারুন মিয়ার ছেলে জামিল। ‎দুর্ঘটনায় আহত অন্তত ১২ জনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।‎খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতির জন্য থানায় রাখা হয়েছে।‎পলাশবাড়ীর থানার অফিসার ইনচার্জ সারোয়ারে আলম খান জানান,যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিশুদের চিয়া সিড খাওয়ানোর নিয়ম
শিশুদের চিয়া সিড খাওয়ানোর নিয়ম

বাড়ন্ত বয়সে সঠিকভাবে পুষ্টির জোগান দিতে না পারলে বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে নানা রকম সমস্যা চেপে ধরবে। একপ্রকার সেই চিন্তা থেকেই Read more

বিএনপির প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন
বিএনপির প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

গাজীপুর-৬ বিলুপ্তির পর গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় Read more

গাজীপুরে অবৈধ সংযোগের রাজত্বে গ্যাস সংকট
গাজীপুরে অবৈধ সংযোগের রাজত্বে গ্যাস সংকট

গাজীপুর মহানগরে বাড়ছে অবৈধ আবাসিক গ্যাস সংযোগ। আর এতে বৈধ গ্রাহকরা পড়ছেন চরম ভোগান্তিতে। কাশিমপুর ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় মধ্যরাতে Read more

হঠাৎ যে কারণে বিক্ষোভে উত্তাল ইরান
হঠাৎ যে কারণে বিক্ষোভে উত্তাল ইরান

অর্থনৈতিক সংকট থেকে জন্ম নেওয়া ক্ষোভ এখন ইরানের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। লাগামহীন মূল্যস্ফীতি ও মুদ্রার ভয়াবহ Read more

নবীনগরে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে পরীক্ষার্থী ও পথচারীরা
নবীনগরে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে পরীক্ষার্থী ও পথচারীরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম উত্তর বাজার থেকে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত সড়কটি এখন চরম দুরবস্থার মধ্যে রয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন