অর্থনৈতিক সংকট থেকে জন্ম নেওয়া ক্ষোভ এখন ইরানের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। লাগামহীন মূল্যস্ফীতি ও মুদ্রার ভয়াবহ দরপতনের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দেশটির বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং ধীরে ধীরে তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে।রাজধানী তেহরানসহ ইরানের অন্তত ২৬টি প্রদেশে ২২০টির বেশি স্থানে বিক্ষোভ চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার দেশজুড়ে ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা এই পদক্ষেপকে ‘ডিজিটাল ব্ল্যাকআউট’ হিসেবে বর্ণনা করছেন।এই বিক্ষোভের পেছনে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে ইরানি মুদ্রা রিয়ালের নজিরবিহীন অবমূল্যায়ন। সাম্প্রতিক সময়ে এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মূল্য ১৪ লাখ ছাড়িয়েছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। অনেকের কাছে দৈনন্দিন জীবনযাপন এখন প্রায় অসম্ভব হয়ে উঠেছে।শুরুতে আন্দোলনকারীরা অর্থনৈতিক সংস্কার ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি তুললেও সময়ের সঙ্গে সঙ্গে দাবির ধরন বদলে গেছে। এখন বিক্ষোভকারীদের কণ্ঠে শোনা যাচ্ছে সরকার পতন ও একনায়কতন্ত্রের অবসানের স্লোগান। কোথাও কোথাও রাজতন্ত্র পুনর্বহালের দাবিও উঠেছে এবং নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির পক্ষে স্লোগান দিতে দেখা গেছে।মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত ১২ দিনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শিশুসহ অন্তত ৪২ জন নিহত হয়েছেন। এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে দুই হাজার ২৭০ জনের বেশি মানুষকে। আটক ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী ও সাধারণ নাগরিকের সংখ্যাই বেশি বলে জানা গেছে। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই অস্থিরতার জন্য বিদেশি শক্তির উসকানিকে দায়ী করছে। তবে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা ক্রমেই বাড়ছে। অনেকের মতে, দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক অসন্তোষ এই বিস্ফোরণের পথ তৈরি করেছে।উত্তপ্ত এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন দেশের নেতারা ইরান সরকারকে সংযম প্রদর্শন ও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। তবে ইন্টারনেট বন্ধ, ব্যাপক গ্রেপ্তার ও নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি দ্রুত শান্ত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরের চন্দ্রায় যাত্রীর অপেক্ষায় গাড়ির সারি, রাস্তায় ধীরগতি
গাজীপুরের চন্দ্রায় যাত্রীর অপেক্ষায় গাড়ির সারি, রাস্তায় ধীরগতি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ডে সারি সারি যাত্রীবাহী গাড়ি দাঁড়িয়ে আছে ঘরমুখো যাত্রীদের অপেক্ষায়।মঙ্গলবার (১৭ Read more

গৌরীপুরে সাংবাদিকদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সমাবেশ ও স্মারকলিপি
গৌরীপুরে সাংবাদিকদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সমাবেশ ও স্মারকলিপি

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বুধবার (১৬ এপ্রিল) ময়মনসিংহ গৌরীপুরে সাংবাদিকদের সমাবেশ ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে Read more

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান তিন মাসে আটক ১৯ হাজার ৩৬১
মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান তিন মাসে আটক ১৯ হাজার ৩৬১

অবৈধ অভিবাসী উচ্ছেদে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে মালয়েশিয়া ইমিগ্রেশন। চলমান এ অভিযানে আটক হচ্ছেন অসংখ্য অভিবাসী। চলতি বছরের ২ এপ্রিল পর্যন্ত Read more

ফরিদপুরে কুমার নদে ডুবে দাদি ও দুই নাতির করুণ মৃত্যু
ফরিদপুরে কুমার নদে ডুবে দাদি ও দুই নাতির করুণ মৃত্যু

ফরিদপুরে কুমার নদে গোসল করতে নেমে দাদি ও দুই নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের Read more

টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১০৯
টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১০৯

 যুক্তরাষ্ট্রের টেক্সাসে চারদিনের ভয়াবহ বন্যায় প্রাণহানি ছাড়িয়েছে শতাধিক। মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টা পর্যন্ত ১০৪ জনের মৃত্যুর খবর Read more

তারেক রহমানের প্রত্যাবর্তন: যেসব রুটে চলবে ২০ স্পেশাল ট্রেন
তারেক রহমানের প্রত্যাবর্তন: যেসব রুটে চলবে ২০ স্পেশাল ট্রেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের যাতায়াতের সুবিধার্থে আগামী ২৫ ডিসেম্বর ১০টি রুটে ২০টি স্পেশাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন