ঘন কুয়াশার কবলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ে পৃথক তিনটি দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২০ জন।বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (০২ জানুযারি) ভোর পর্যন্ত ১০ ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়ের পৃথক তিনটি স্থানে বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।শ্রীনগর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাতটার দিকে শ্রীনগরের বেজগাঁও এলাকায়। দ্রুতগতির ‘গোল্ডেন লাইন’ ও ‘সাদ আব্দুল্লাহ’ পরিবহনের দুটি বাসের মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।এরপর কুয়াশার তীব্রতা বাড়লে গভীর রাত একটার দিকে লৌহজংয়ের মেদেনিমন্ডল এলাকায় বাস, ট্রাক ও কভার্ডভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ দুর্ঘটনাটি ঘটে শুক্রবার ভোর পাঁচটার দিকে শ্রীনগরের ছনবাড়ী এলাকায়। সেখানে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। পৃথক এই তিনটি ঘটনায় আহতদের সংখ্যা ২০ ছাড়িয়ে গেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ফরিদপুরের হাসপাতালে পাঠানো হয়েছে।হাসাড়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে,দুর্ঘটনাকবলিত একটি বাস ও একটি ট্রাক জব্দ করে থানায় রাখা হয়েছে। এক্সপ্রেসওয়েতে তীব্র কুয়াশার সময় যানবাহনের গতি সীমিত রাখতে চালকদের প্রতি বারবার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় বিষাক্ত ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা
বাঘায় বিষাক্ত ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

রাজশাহীর বাঘায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট (এক প্রকার কীটনাশক) খেয়ে আত্মহত্যা করেছে এক যুবক। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের Read more

চট্টগ্রামে র‍্যাব ক্যাম্পে পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ, পাশে চিরকুট  
চট্টগ্রামে র‍্যাব ক্যাম্পে পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ, পাশে চিরকুট  

চট্টগ্রাম নগরের চান্দগাঁও র‍্যাব-৭ ক্যাম্প থেকে পলাশ সাহা (৩৭) নামের এক সিনিয়র সহকারী পুলিশ সুপারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। Read more

ট্র্যাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৩ হাজার ৮০৮ মামলা
ট্র্যাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৩ হাজার ৮০৮ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্র্যাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুইদিনে ৩ হাজার ৮০৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের Read more

জেন-জি বিক্ষোভে উত্তাল পেরু, জরুরি অবস্থা ঘোষণা
জেন-জি বিক্ষোভে উত্তাল পেরু, জরুরি অবস্থা ঘোষণা

জেন জি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দক্ষিন আমেরিকার দেশ পেরু। এর জেরে রাজধানী লিমায় ৩০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা Read more

বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ
বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকা থেকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ট্রাকের মধ্যে বালু দিয়ে ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন