গভীর রাতে জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে বৃদ্ধ দম্পতিকে মারধর করে হাত পা বেঁধে বিছানায় শুইয়ে রেখে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটের ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দিবাগত গভীর রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের কান্দাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের পাশে অবস্থিত মোঃ শাহান আলীর বাড়িতে।  খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান ও থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সরেজমিনে গিয়ে জানা যায়, দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে প্রধান দরজা খুলে দেয়। পরে দুর্বৃত্তদের অন্যান্য সদস্যরা প্রধান ফটকের কলাপসিবল গেটের তালা চাবি দিয়ে খুলে প্রধান দরজা দিয়ে প্রবেশ করে লুটপাট করে। সন্দেহজনক বিষয় দুর্বৃত্তরা নিরাপদে লুটপাট করলেও পাশের বাসার ভারাটিয়া ফায়ার সার্ভিস কর্মী শফিকুল ইসলামের বাসায় প্রবেশ করেনি। অথচ তারা বাসা বন্ধ রেখে সাথিয়া উপজেলায় গ্রামের বাড়িতে ছিল।ভুক্তভোগী মোঃ শাহান আলী খান বলেন, গতকাল রাত আনুমানিক ১২টায় পাশের রুমে শব্দ শুনে বের হয়ে দেখি প্রধান দরজা খোলা। দরজা লাগাতে গেলে বাইরে থেকে দরজায় সজোরে ধাক্কা দিয়ে কয়েকজন মুখোশধারী ভেতরে প্রবেশ করে। এসময় তারা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ব্যাপক মারধর করে রক্তাক্ত জখম করে। পরে স্বামী স্ত্রী উভয়কে হাত পা বেঁধে বিছানায় শুইয়ে রেখে আলমিরা ভেঙে নগদ ১ লক্ষ টাকা, স্বর্ণালংকার ও ২টি মোবাইল ফোন নিয়ে চলে যায়। এসময় ভুক্তভোগী বৃদ্ধ শাহান আলী হামাগুড়ি দিয়ে রান্নাঘরে গিয়ে জানালা দিয়ে সাহায্য প্রার্থনা করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করেন। কলাপসিবল গেটের তালা যে চাবি দিয়ে খোলা হয়েছিল সেটি ভারাটিয়া শফিকুল ইসলামের কাছে ছিল।এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে ভোর আনুমানিক ৫টায় ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়। সকালে অতিরিক্ত পুলিশ সুপার এবং আমি  ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের জন্য সিআইডি’র ক্রাইম সিন আউট আসার কথা রয়েছে। তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব বাবুকে বহিস্কার
টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব বাবুকে বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল জেলা যুব দলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদসহ Read more

ওমান প্রবাসী স্বামী’কে ভিডিও কলে রেখে স্ত্রী’র আত্মহত্যা
ওমান প্রবাসী স্বামী’কে ভিডিও কলে রেখে স্ত্রী’র আত্মহত্যা

চট্টগ্রামের পটিয়ায় খুশি আকতার (২২) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেন। তিনি ওই গ্রামের আবু তাহেরের ছেলে গিয়াস উদ্দিন সাইফুর Read more

শিবচরে প্রকাশ্যে হত্যা: রাজধানী থেকে দুই আসামি আটক
শিবচরে প্রকাশ্যে হত্যা: রাজধানী থেকে দুই আসামি আটক

মাদারীপুরের শিবচর উপজেলায় আলোচিত রাকিব মাতবর হত্যা মামলার দুই আসামিকে রাজধানীর কেরানিগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন Read more

পারভেজ হত্যার বিচারের দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
পারভেজ হত্যার বিচারের দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) Read more

সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক হাসনাত-সারজিসের
সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক হাসনাত-সারজিসের

দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই সমন্বয়ক  হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।দুজনই নিজেদের ভেরিফায়েড ফেসবুকে Read more

টিভিতে আজকের খেলা (১৯ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১৯ সেপ্টেম্বর)

এশিয়া কাপের শেষ গ্রুপপর্বের ম্যাচে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ওমানের মুখোমুখি হবে ভারত। একইদিন রয়েছে টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের খেলা।ক্রিকেটএশিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন