ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিতে পাহাড় থেকে পাথর খসে পড়ে একটি বাসের ওপর পড়েছে। এতে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। বাসের ভেতরে আরও অনেকে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যার দিকে বিলাসপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাইভেট বাসটিতে করে যাত্রীরা মোরাত্তান থেকে ঘুমারিনে যাচ্ছিলেন।স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাসের নিচ থেকে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে অতিবৃষ্টির পর পাহাড় ভূমিধসের ঘটনা ঘটে। ওই সময় বড় বড় পাথরও নিচে নেমে আসে। বাসটিতে ২৮ থেকে ৩০ জন যাত্রী ছিলেন।আজ বিলাসপুরে ১২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরফলে অনেক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এরমধ্যে পাথর চাপা পড়ে একসঙ্গে ১৫ জন প্রাণ হারালেন।বাসটির ভেতর থেকে দুই শিশুসহ মাত্র চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ভয়াবহ এ ঘটনা ঘটে। বাসটির ওপর এত পাথর পড়েছে যে এটি পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে।সেখানকার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আর্ষীয় শর্মা হতাতহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে তিনজনকে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এখনো সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।”রাত নেমে আসার পরও সেখানে উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।সূত্র: হিন্দুস্তান টাইমসএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাত দিলেই খসে পড়ে যাচ্ছে কবরস্থানের সীমানা গ্রেডবিম-পিলারের পলেস্তারা
হাত দিলেই খসে পড়ে যাচ্ছে কবরস্থানের সীমানা গ্রেডবিম-পিলারের পলেস্তারা

মানুষের শেষ ঠিকানা কবরস্থান। সেই কবরস্থানে দুর্নীতি আর অনিয়মের অভিযোগ উঠেছে। ক্ষুদ্ধ এলাকার লোকজন।ঠাকুরগাঁওয়ে কবরস্থানে সীমানা প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ Read more

যশোরে সিএনজি-ট্রলির সংঘর্ষে নিহত ১, আহত ৩
যশোরে সিএনজি-ট্রলির সংঘর্ষে নিহত ১, আহত ৩

যশোর চৌগাছা সড়কের সদর উপজেলার জগহাটির রুলপাড়ায় সিএনজি- ট্রলির সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৩ Read more

বাজিতপুরে নিখোঁজের ৫ দিন পর যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
বাজিতপুরে নিখোঁজের ৫ দিন পর যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের বাজিতপুর থেকে নিখোঁজের ৫ দিন পর মেঘনা নদীতে ভাসমান অবস্থায় রাকিব (২৭) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে Read more

চেয়ারের ফাঁকে আটকে গেছে তরুনীর আঙুল, ফায়ার সার্ভিস ডেকে উদ্ধার
চেয়ারের ফাঁকে আটকে গেছে তরুনীর আঙুল, ফায়ার সার্ভিস ডেকে উদ্ধার

চেয়ারের ফাঁকে আটকে গেছে তরুনীর আঙুল। শত চেষ্টা করেও বের করতে পারছিলেন না। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস ডেকে এই বিপদ Read more

মধ্যরাত থেকে ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা, সহায়তা বৃদ্ধির দাবি জেলেদের
মধ্যরাত থেকে ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা, সহায়তা বৃদ্ধির দাবি জেলেদের

মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। শনিবার (৪ অক্টোবর) থেকে আগামী (২৫ অক্টোবর) পর্যন্ত নদী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন