মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে ইনতেশার ইসলাম আজবী (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার শ্রীনগর উপজেলার পশ্চিম সিংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজবী ঢাকার মোহাম্মদপুর এলাকার হারুন ইসলামের ছেলে। সে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।স্থানীয়রা জানিয়েছেন, শিক্ষার্থী আজবী উপজেলার পশ্চিম সিংপাড়া গ্রামের বন্ধু মেহরাবের বাড়িতে বেড়াতে এসেছিল। মেহরাব ওই গ্রামের এমএ লতিফের ছেলে। এদিন বিকেল ৩ টার দিকে মেহরাবসহ ৩ বন্ধুর সঙ্গে একই গ্রামের বাশার মিয়ার বাগান পুকুরে গোসল করতে নামে। এ সময় আকস্মিক পানিতে ডুবে যায় শিক্ষার্থী আজবী।শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বিকেল সাড়ে ৩ টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরের পানি থেকে শিক্ষার্থীকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের কমলো সোনার দাম
ফের কমলো সোনার দাম

দেশের বাজারে আরেক দফায় সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে Read more

ময়মনসিংহের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মারা গেছেন
ময়মনসিংহের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মারা গেছেন

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের দুবারের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মাদানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (১২ Read more

যুদ্ধবিরতি মেনে নিল ইসরায়েলি সেনাবাহিনী, এখন মনোযোগ গাজায়
যুদ্ধবিরতি মেনে নিল ইসরায়েলি সেনাবাহিনী, এখন মনোযোগ গাজায়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নিয়েছে ইসরায়েল। আজ মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী (আইডিএফ) এই তথ্য জানায়। Read more

রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ
রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ

রাজধানীতে বসবাসকারীদের প্রতিদিনই নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট কিংবা শপিংমলে যেতে হয়। আপনি হয়তো প্রস্তুতি নিচ্ছেন আপনার পছন্দের কোন Read more

ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ডাব পাড়তে উঁচু নারিকেল গাছে ওঠেন শাহেন শাহ আলী (৩৫)। এরপর একটি ডাবের পানি পান করে গাছের চূড়ায় ঘুমিয়ে পড়েন। Read more

একজন ঈমানদারের বিশেষ গুণ অন্যের কল্যাণ কামনা
একজন ঈমানদারের বিশেষ গুণ অন্যের কল্যাণ কামনা

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন,প্রকৃতপক্ষে সমস্ত মুসলিম ভাই-ভাই। সুতরাং তোমরা তোমাদের দু’ ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও, আল্লাহকে ভয় কর, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন