ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরসহ পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী। বাছাই প্রক্রিয়ায় দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুর ১২ টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী মনোনয়নপত্র বাছাই করেন। রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ এবং দুইজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবু ও এস এম ফজলুল হক। তাঁদের মনোনয়নপত্রে প্রয়োজনীয় সংখ্যক কাম্য ভোটারের স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।এদিকে বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মু. শাহ্ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবু বক্কর সিদ্দিকী, গণ অধিকার পরিষদের নুরুল হক নুর ও শহীদুল ইসলাম ফাহিম এবং বিএনপির সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। তাকে ইতিমধ্যেই বিএনপি নুরের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কার করছে।ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে পাঁচ প্রার্থীর মধ্যে ভোটের লড়াই হবে বলে নিশ্চিত হওয়া গেছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু
মুন্সিগঞ্জে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর এলাকায় মেঘনা নদীর শাখা নদীতে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজারের ইঞ্জিন মিস্ত্রি মো. রহমত উল্লাহ Read more

আওয়ামী লীগ মাঠে নামলে দাঁতভাঙা জবাব দেয়া হবে: সরোয়ার
আওয়ামী লীগ মাঠে নামলে দাঁতভাঙা জবাব দেয়া হবে: সরোয়ার

নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠে নামলে দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট Read more

সোমবার থেকে টানা কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
সোমবার থেকে টানা কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতিতে যাচ্ছেন। ‘প্রাথমিক সহকারী শিক্ষক Read more

মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ

‎‎মাত্র ছয় মাসের মধ্যেই পুরো ৩০ পারা পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে হাফেজে কোরআনের মর্যাদা অর্জন করেছে ১১ বছর বয়সী Read more

সেমির দৌঁড়ে টিকে থাকতে টাইগ্রেসদের দরকার ২০৩ রান
সেমির দৌঁড়ে টিকে থাকতে টাইগ্রেসদের দরকার ২০৩ রান

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ২০২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা। টাইগ্রেসদের হয়ে মাত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন