বছরের প্রথম দিনেই সারাদেশের ন্যায় জয়পুরহাটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের সরকারি পাঠ্যবই বিতরণ করা হয়েছে। এদিন জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় মোট ১৬ লাখ ২৪ হাজার ৫৩টি বই। নতুন বই পেয়ে উল্লাস প্রকাশ করে শিক্ষার্থীরা।সুত্র জানায়, চলতি শিক্ষাবর্ষে জয়পুরহাট জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বইয়ের চাহিদা ছিল ৩ লাখ ৬৯ হাজার কপি। অপরদিকে মাধ্যমিক পর্যায়ে মোট চাহিদা ছিল ১২ লাখ ৫৫ হাজার ৫৩টি বই।এদিকে, জেলার স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে এ বছর মোট বইয়ের চাহিদা রয়েছে ১২ লাখ ৫৫ হাজার ৫৩টি। এর মধ্যে ইতোমধ্যে এসেছে ১০ লাখ ৫১ হাজার ৭৬১টি বই। অবশিষ্ট ২ লাখ ৩ হাজার ২৯২টি বই শিগগিরই পৌঁছাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, সরকারি বিধি মোতাবেক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করা হয়েছে। আগামী ৪ জানুয়ারি থেকে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রুহুল আমিন বলেন, জেলার সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া হয়েছে। যেসব বই এখনও পাওয়া যায়নি, সেগুলো আসামাত্রই দ্রুত শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিটিআইর ‘ইমরানকে মুক্ত করো’ আন্দোলন শুরু
পিটিআইর ‘ইমরানকে মুক্ত করো’ আন্দোলন শুরু

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই- ইনসাফ দলের  (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবাসের দুই বছর পূরণ হয়েছে গতকাল মঙ্গলবার। দিনটিকে Read more

সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি

আফ্রিকার দেশ উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন প্রবীণ রাজনীতিক ইয়োওয়েরি মুসেভেনি। শনিবার উগান্ডার নির্বাচন কমিশনের প্রধান তাকে বিজয়ী হিসেবে Read more

ক্ষমতায় এলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান
ক্ষমতায় এলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান

ক্ষমতায় গেলে পাঁচ বছরে অন্তত ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে বিএনপি। এছাড়া খাল খনন কর্মসূচি পুনরায় গ্রহণ করা হবে Read more

ভারতে বাস-লরির সংঘর্ষ, অগুনে পুড়ে ১৩ জনের মৃত্যু
ভারতে বাস-লরির সংঘর্ষ, অগুনে পুড়ে ১৩ জনের মৃত্যু

ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষে আগুন লেগে অন্তত ১৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে Read more

সংবাদ সম্মেলনে এনসিপির ৪ নেতার পদত্যাগ
সংবাদ সম্মেলনে এনসিপির ৪ নেতার পদত্যাগ

মাদারীপুরের শিবচর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি থেকে চার নেতা একযোগে পদত্যাগ করেছেন। শনিবার (৯ আগস্ট) বিকেলে শিবচর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন