সুইজারল্যান্ডের একটি মদের দোকানে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে পুড়ে ৪০ জনে নিহত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতে ক্রানস মোন্টানার মদের দোকানে বিস্ফোরণ ঘটে। এরপর সেখানে আগুন লেগে যায়।বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সুইজারল্যান্ডের পুলিশ জানিয়েছে, লে কন্সটেলেশন নামে ওই মদের দোকানে নতুন বছর বরণের উৎসব চলছিল।আগুনের সূত্রপাত হয় রাত ১টা ৩০ মিনিটের দিকে। যেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সেটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি স্থান। এখনো নির্দিষ্ট করে জানা যায়নি কতজন এ বিস্ফোরণ ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন।তবে দেশটির সংবাদমাধ্যম ডেইলি ব্লিক এক চিকিৎসকের বরাতে জানিয়েছে নিহতের সংখ্যা কয়েক ডজন হতে পারে। আঞ্চলিক সংবাদমাধ্যম ডেইলি লে নোভেলিসতে অবশ্য ৪০ জন নিহতের কথা জানিয়েছে। একটি সূত্র সংবাদমাধ্যমকে বলেছে, “হতাহতের সংখ্যা অনেক বেশি। প্রায় ৪০ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন।”দুর্ঘটনার পর পর সেখানে ছুটে যান পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া সেখানে হেলিকপ্টার মোতায়েন করা হয়। ক্ষতিগ্রস্তদের আত্মীয় স্বজনদের জন্য খোলা হয় বুথ। যেন তারা তাদের প্রিয়জনদের খবর নিতে পারেন।কীভাবে এবং কিসে বিস্ফোরণ ঘটল এবং আগুন লাগল সেটি এখনো জানা যায়নি। এ ঘটনার পর পর ক্রানস মোন্টানায় নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে।সুইস সংবাদমাধ্যমগুলো জানায়, দুর্ঘটনার সময় মদের দোকানে কনসার্ট চলছিল। সেখানে আতশবাজি সদৃশ পায়রোটেকনিকস ব্যবহার করা হয়েছে। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কিন্তু পুলিশ জানিয়েছে, এখনো বিষয়টি নিশ্চিত নয়।সূত্র: এনডিটিভিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার আটক
বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার আটক

যশোরের বেনাপোলের সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রাম থেকে দুই কেজি ৮শ’ গ্রাম ভারতীয় বিস্ফোরক পাউডার আটক করেছে বিজিবি। বুধবার (১ এপ্রিল) Read more

রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

রংপুরের বদরগঞ্জে ভাড়াটিয়া ও দোকান মালিকের দ্বন্দ্বের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে  লাভলু মিয়া (৫০) নামে একজন নিহত হয়েছেন। এঘটনায় Read more

চোর, চোর বলে চিৎকার করে একজনকে কুপিয়ে হত্যা
চোর, চোর বলে চিৎকার করে একজনকে কুপিয়ে হত্যা

যশোরের অভয়নগরে মাছ চুরির চেষ্টার অভিযোগে নসিব তালুকদার (৫০) একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের Read more

নবাবগঞ্জে ধানখেত থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
নবাবগঞ্জে ধানখেত থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে ধান খেত থেকে শুভ সরেন (২৩) নামে এক আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) সকাল ১০টায় Read more

ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক টানাপোড়েন: সমঝোতার বার্তা না কৌশলগত চাপ?
ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক টানাপোড়েন: সমঝোতার বার্তা না কৌশলগত চাপ?

পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলা টানাপোড়েন অবসান ঘটাতে এবার আলোচনায় আগ্রহ দেখিয়েছে ইরান। তবে স্পষ্ট শর্ত হিসেবে তেহরান জানিয়েছে, Read more

কাতারে হামলা: ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করল আরব আমিরাত
কাতারে হামলা: ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করল আরব আমিরাত

কাতারে হামলার ঘটনায় ইসরায়েলের রাষ্ট্রদূত যোসি শেলিকে তলব করেছে সংযুক্ত আরব আমিরাত। ইসরাইলি গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। কাতারে হামাসের শীর্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন