ক্ষমতায় গেলে পাঁচ বছরে অন্তত ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে বিএনপি। এছাড়া খাল খনন কর্মসূচি পুনরায় গ্রহণ করা হবে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে বিএনপি আগামী দিনের সকল রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি সাজাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত, পরাজিত, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে। তাই গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনও কোনও রাজনৈতিক দলের বক্তব্যে জনগণের মনে নানা জিজ্ঞাসা তৈরি হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, রাষ্ট্র ও রাজনীতিতে জনগণকে শক্তিশালী করতে নির্বাচনই হচ্ছে অন্যতম প্রধান মাধ্যম। নানারকম শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি হলে গণতন্ত্রে উত্তরণের পথ সংকটে পড়বে।এসময় তিনি বলেন, ইতিহাসের নৃশংসতম ফ্যাসিস্টের পলায়নের পর ফ্যাসিবাদবিরোধী শক্তির নিত্যনতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায়না, জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার বিকল্প নেই বলেও জানান তারেক রহমান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ
বাঘাইছড়িতে ২৭ বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে গোপন তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করে ২৭ বিজিবি মারিশ্যা জোন।রবিবার ১৪ সেপ্টেম্বর বিজিবি পক্ষ Read more

১৯ বছর পর বিটিভিতে আবার ফিরছে ‘নতুন কুঁড়ি’
১৯ বছর পর বিটিভিতে আবার ফিরছে ‘নতুন কুঁড়ি’

দীর্ঘ ১৯ বছর পর শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অুনষ্ঠান ‘নতুন কুঁড়ি’ আবারও শুরু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। নতুন কুঁড়ি Read more

গৌরনদীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
গৌরনদীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

বরিশালের গৌরনদীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরির সাথে উপজেলার কর্মরত সর্বস্থরের সাংবাদিকদের সাথে পরিচিতি ও Read more

আজ মহান স্বাধীনতা দিবস
আজ মহান স্বাধীনতা দিবস

আজ ২৬ মার্চ, ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে Read more

টাঙ্গাইলে শিশু শিক্ষার্থীকে যৌন নিগ্রহের অভিযোগে মাদ্রাসার দুই শিক্ষক গ্রেপ্তার
টাঙ্গাইলে শিশু শিক্ষার্থীকে যৌন নিগ্রহের অভিযোগে মাদ্রাসার দুই শিক্ষক গ্রেপ্তার

টাঙ্গাইল শহরের এনায়েতপুরস্থ হযরত ফাতেমা (রা.) মাদ্রাসার হিফজ শাখার এক শিশু শিক্ষার্থীকে (১০) যৌন নিগ্রহের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক ওবায়দুল্লাহ Read more

আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২: যাত্রী কল্যাণ সমিতি
আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২: যাত্রী কল্যাণ সমিতি

গত আগস্ট মাসে বাংলাদেশে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৫৫২টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত ও ১২৬১ জন আহত হয়েছেন বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন