ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষে আগুন লেগে অন্তত ১৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ। খবর এনডিটিভির। পুলিশ জানায়, এ ঘটনায় ৮ জন নিহত হয়েছেন এবং কয়েকজন যাত্রী জীবন্ত দগ্ধ হয়েছেন। মার্কাপুরমের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) নাগার্জু এক টিভি চ্যানেলকে জানান, ‘প্রায় ৮ জন জীবন্ত পুড়ে মারা গেছেন। এখন পর্যন্ত প্রায় ১৮ জন আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।’প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনাটি সকাল ৬টার দিকে ঘটে। ‘হরিকৃষ্ণ ট্রাভেলস’-এর একটি বাস তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরের দিকে যাচ্ছিল। এ সময় বাসটির সঙ্গে একটি টিপার লরির সংঘর্ষ হলে বাসে আগুন ধরে যায় এবং কয়েকজন যাত্রী জীবন্ত পুড়ে মারা যান বলে কর্মকর্তারা জানান।জেলা পুলিশের কর্মকর্তারা জানান, প্রায় ২০ জন আহত যাত্রীকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি বলেন, এই দুর্ঘটনায় যাত্রীদের জীবন্ত পুড়ে মৃত্যুর খবর অত্যন্ত মর্মান্তিক।মুখ্যমন্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং আহতদের চিকিৎসার বিষয়েও খোঁজ নিয়েছেন। তিনি দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমানকে নিয়ে কুৎসা স্বৈরাচারের ভাষা: জাহিদ হোসেন
তারেক রহমানকে নিয়ে কুৎসা স্বৈরাচারের ভাষা: জাহিদ হোসেন

তারেক রহমানকে নিয়ে কুৎসা করা হয়েছে। জিয়াউর রহমানকে নিয়েও ব্যঙ্গ করা হয়েছে। এটা রাজনীতির ভাষা নয়, এটা স্বৈরাচারের ভাষা- বরে Read more

মুন্সীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় ভেঙেছে সেতুর রেলিং
মুন্সীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় ভেঙেছে সেতুর রেলিং

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (মুক্তারপুর সেতু) প্রাইভেটকারের ধাক্কায় সেতুর রেলিং ভেঙে গেছে। রবিবার (১৫ জুন) সকাল সাড়ে Read more

শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণ
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণ

গাজীপুরের শ্রীপুর উপজেলার হাজী মার্কেট এলাকা থেকে পিস্তল ঠেকিয়ে এক স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল পৌনে ৫টার Read more

ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

যুক্তরাজ্যের আকাশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টার যান্ত্রিক সমস্যার কারণে জরুরি অবতরণ Read more

আপনাদের উস্তাদ আবু ত্বহা আদনান পুরান প্রেমে মজেছেন: আদনানের স্ত্রী
আপনাদের উস্তাদ আবু ত্বহা আদনান পুরান প্রেমে মজেছেন: আদনানের স্ত্রী

ইসলামি বক্তা ত্ব হা মুহাম্মদ আদনানকে নিয়ে তার স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক অভিযোগ তুলেছেন। শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে Read more

চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিন নারী আটক
চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিন নারী আটক

কুমিল্লার চৌদ্দগ্রামের আনন্দপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে সীমান্তবর্তী আনন্দপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন