পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই- ইনসাফ দলের  (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবাসের দুই বছর পূরণ হয়েছে গতকাল মঙ্গলবার। দিনটিকে আইয়ামে সিয়াহ বা কলো দিবস হিসেবে পালন করছেন পিটিআই নেতাকর্মীরা। ‘ইমরানকে মুক্ত করো’ নামে কঠোর বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন তারা। যদিও রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবুও যে কোনো মূল্যে এই কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে দলটি। পিটিআই সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই তাদের বিক্ষোভ পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। দলের নির্ধারিত সূচি অনুযায়ী, জাতীয় ও সিনেট সদস্যরা আদিয়ালা জেলগেটের বাইরে একত্রিত হবেন। এই কর্মসূচির নেতৃত্ব দেন ইমরানের বোন আলিমা খান এবং সার্বিক সহযোগিতা করেন পিটিআই সেক্রেটারি জেনারেল সালমান আকরাম রাজা। পাঞ্জাব, সিন্দ, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়াসহ আজাদ কাশ্মীরেও দলের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলে জানানো হয়েছে।জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্তে পিটিআই সমর্থকরা ইমরান খানের মুক্তির দাবিতে ডাকা প্রতিবাদ কর্মসূচিতে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছে। বর্তমান সরকারকে উৎখাত না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে দলটি। প্রতিবাদ কর্মসূচি চলাকালে লাহোর পুলিশ পিটিআইর কমপক্ষে ৩০ নেতাকর্মীকে আটক করেছে। তাদের মধ্যে ছয় এমপিএও (প্রাদেশিক পরিষদের সদস্য) রয়েছেন।  তবে পিটিআইর পক্ষ থেকে দাবি করা হয়েছে, লাহোরে ৩০০ জনেরও বেশি কর্মীকে আটক করা হয়েছে এবং দলীয় নেতাদের বাড়িতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।ডন জানায়, সামাজিক মাধ্যম এক্সে দলের সদস্যদের বিরুদ্ধে চলমান রাষ্ট্রীয় পদক্ষেপের সমালোচনা করে পিটিআই পাঞ্জাব শাখা বলেছে, বয়স্ক সমর্থকদের ভয় দেখানো হচ্ছে। এক্সে পোস্ট করে পিটিআই ইসলামাবাদ জানিয়েছে, রেহানা ইমতিয়াজ দারকে আইওয়ান-ই-আদল থেকে জোরপূর্বক গ্রেপ্তার করা হয়েছে।এ বিষয়ে পিটিআই নেতা আসাদ কায়সারের মতে, ৫ আগস্ট বিক্ষোভের সূচনা, তবে এটিকে ‘চূড়ান্ত আহ্বান’ হিসেবে বিবেচনা করা উচিত হবে না। যদিও সরকারের পক্ষ থেকে এই কর্মসূচিকে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র বলা হচ্ছে। আসাদ কায়সার জানান, ‘পিটিআইর প্রাদেশিক শাখাগুলোকে সমাবেশ, জনসচেতনতামূলক অনুষ্ঠান এবং অন্যান্য কার্যক্রমের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে। ভুয়া সরকার অপসারণ না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ অব্যাহত থাকবে। জনগণের অধিকার যে, তাদের প্রকৃত প্রতিনিধিরা সংসদে বসবেন। ৫ আগস্টের এই বিক্ষোভ দলটির প্রধান ইমরান খানের দুর্নীতির মামলায় কারাদণ্ডের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে।’এদিকে, পিটিআই পাঞ্জাব মিডিয়া সেলের প্রধান শায়ান বশির সিনেটর আলী জাফরের সঙ্গে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, পুলিশ প্রায় ২০০টি অভিযান চালিয়ে দলীয় কর্মীদের তুলে নিয়ে গিয়েছিল, যাদের হলফনামা জমা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।অন্যদিকে, সংবাদ সম্মেলনে সিনেটর জাফর ইঙ্গিত দেন, যদিও ইমরান খান সংলাপের দরজা বন্ধ করে দিয়েছিলেন; কিন্তু রাজনীতিতে সিদ্ধান্ত পরিবর্তন হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদক আর অস্ত্রের অভয়ারণ্য নোয়াখালীর আন্ডারচর
মাদক আর অস্ত্রের অভয়ারণ্য নোয়াখালীর আন্ডারচর

নোয়াখালী সদরের দুর্গম জনপদ আন্ডারচর ইউনিয়ন এখন সন্ত্রাসীদের আস্তানা, মাদক সেবী ও মাদক কারবারিদের রমরমা ব্যবসায়ের অভয়ারণ্য। ভূমিদস্যুতা, চাঁদাবাজি, মাদক Read more

চুয়াডাঙ্গায় গাছ থেকে পড়ে প্রাণ গেল কৃষকের
চুয়াডাঙ্গায় গাছ থেকে পড়ে প্রাণ গেল কৃষকের

চুয়াডাঙ্গায় ছাগলের খাওয়ানোর জন্য পাতা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে প্রভাত পিয়াদা (৪৮) নামে কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (০৫ জুলাই) সকালে Read more

সরিষাবাড়ীতে ইয়াবাসহ ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুভাষ গ্রেপ্তার
সরিষাবাড়ীতে ইয়াবাসহ ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুভাষ গ্রেপ্তার

যৌথবাহিনীর অভিযানে জামালপুরের সরিষাবাড়ীতে ১১০ পিস ইয়াবাসহ ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সুভাস মিয়া হুন্দুল (৩৬) কে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৪ Read more

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী আয়োজন
পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী আয়োজন

পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশবান্ধব শিক্ষার্থী সংগঠন বরিশাল বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট কনজারভেশন সোসাইটি (বিইউইসিএস)। শনিবার Read more

কিশোরকে বলাৎকারের অভিযোগে ৭৩ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার
কিশোরকে বলাৎকারের অভিযোগে ৭৩ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় কিশোরকে বলাৎকার করার অভিযোগে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযুক্ত সৈয়দ মাহফুজ উন নবী খোকন সাতকানিয়া Read more

বাংলা তোমাদের হবে না, এবার ওদের দিল্লি কেড়ে নেব: মমতা
বাংলা তোমাদের হবে না, এবার ওদের দিল্লি কেড়ে নেব: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং ভারতের নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে, রাজ্যটিতে ভোটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন